ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

এক মাস পর নিজের আইডি থেকেই এলো অভিনেত্রীর মৃত্যুর খবর

মৃত্যুর প্রায় এক মাস পর প্রকাশ্যে এলো ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজের মৃত্যুর খবর। গত ১৫ জুলাই মাত্র ২৭
  • আপলোড সময় : ১৭ আগস্ট ২০২৬, সকাল ৯:২৩ সময়
  • আপডেট সময় : ১৭ আগস্ট ২০২৬, সকাল ৯:২৩ সময়
এক মাস পর নিজের আইডি থেকেই এলো অভিনেত্রীর মৃত্যুর খবর

মৃত্যুর প্রায় এক মাস পর প্রকাশ্যে এলো ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজের মৃত্যুর খবর। গত ১৫ জুলাই মাত্র ২৭ বছর বয়সে মারা যান তিনি। রোববার অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাব থেকে তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর দিনই নিজের শারীরিক অসুস্থতা ও মানসিক বিপর্যস্ততার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন অনন্যা। পরে রোববার সকালে সেই পোস্টটি শেয়ার করে অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে একটি শোকবার্তা প্রকাশ করা হয়।


শোকবার্তায় পরিবার জানায়, দীর্ঘ প্রায় এক বছর ধরে শারীরিক ও মানসিক নানা জটিলতায় ভুগছিলেন অনন্যা। কঠিন সময়েও তিনি একজন যোদ্ধার মতো লড়াই করে গেছেন। পরিবার তার অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি কঠিন এই সময়ে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছে।


২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনন্যা রাজের। পরবর্তী সময়ে ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। মাত্র ২৭ বছর বয়সে সম্ভাবনাময় এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে ভারতের বিনোদন অঙ্গন ও তার অনুরাগীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা