ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারের পর এবার নতুন শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া। ম্যাচে নির্ধারিত সময়ের
  • আপলোড সময় : ১৭ আগস্ট ২০২৬, বিকাল ৫:২৬ সময়
  • আপডেট সময় : ১৭ আগস্ট ২০২৬, বিকাল ৫:২৬ সময়
বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া


ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারের পর এবার নতুন শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া। ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ওভার শেষ করতে না পারায় ধীরগতির ওভার রেটের অভিযোগ উঠেছে প্যাট কামিন্সের দলের বিরুদ্ধে।


আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্টে প্রতি ঘণ্টায় ১৫ ওভার এবং দিনে অন্তত ৯০ ওভার বোলিং করার নিয়ম রয়েছে। কিন্তু গত শনিবার অস্ট্রেলিয়া নির্ধারিত সময়ে ৮৬ ওভার শেষ করতে পেরেছে। অর্থাৎ চার ওভার কম করেছে তারা। আইসিসির বিধান অনুযায়ী, নির্ধারিত ওভারের চেয়ে প্রতি এক ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা হতে পারে। অস্ট্রেলিয়ার প্রতিটি খেলোয়াড়ের ম্যাচ ফি ২০ হাজার ডলার হিসেবে চার ওভারের জন্য মোট ৪ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।


তবে আর্থিক জরিমানার চেয়েও বড় দুশ্চিন্তা অস্ট্রেলিয়ার জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হারানো। ধীরগতির ওভার রেটের কারণে তাদের পয়েন্ট তালিকা থেকে চার পয়েন্ট কাটা যেতে পারে। বর্তমানে ৮৪ পয়েন্ট ও ৭৭ দশমিক ৭৮ শতাংশ জয় নিয়ে ডব্লিউটিসি পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। চার পয়েন্ট হারালে শীর্ষস্থান আরও চাপে পড়তে পারে তাদের।


অন্যদিকে, ৩৬ পয়েন্ট ও ৭৫ শতাংশ জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে দক্ষিণ আফ্রিকা। আর বাংলাদেশের সংগ্রহ ৪০ পয়েন্ট, জয় ৬৬ দশমিক ৬৭ শতাংশ—অবস্থান চতুর্থ। অর্থাৎ বাংলাদেশের কাছে বড় হারের ধাক্কার পর এবার ধীরগতির ওভার রেটের শাস্তিও অস্ট্রেলিয়ার জন্য নতুন বিপদ হয়ে দাঁড়াতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা