ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

দেশকে সংকটের মুখে ফেলে নির্বাচন করতে চাই না : ইসি রাশেদা

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় না গেলে দীর্ঘদিন স্থায়ী হয় না। দেশকে সংকটের মুখে
  • আপলোড সময় : ৩ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৩৫ সময়
  • আপডেট সময় : ৩ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৩৫ সময়
দেশকে সংকটের মুখে ফেলে নির্বাচন করতে চাই না : ইসি রাশেদা ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় না গেলে দীর্ঘদিন স্থায়ী হয় না। দেশকে সংকটের মুখে ফেলে এমন নির্বাচন করতে চাই না।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজসভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ইসি রাশেদা বলেন, ‘জনগণেরও চাওয়া সেনাবাহিনী নামুক। পরিবেশ সুন্দর রাখতে সেনাবাহিনী নামিয়েছি। আমরা আশ্বস্ত ভোটের পরিবেশ সুন্দর এবং ভোট সুষ্ঠু হবে।’

তিনি বলেন, ‘নির্বাচন চলাকালে যেকোনো অনিয়ম দেখলেই অ্যাকশনে যাওয়া হবে। প্রয়োজনে ভোট বাতিল করা হবে। কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না।’

দলীয় সরকারের অধীনে ভোট সুষ্ঠু হবে কিনা? এ বিষয়ে তিনি বলেন, ‘সেটা বলার সময় এখনো আসেনি। তবে আমরা নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ চেষ্টা করছি।’

তফসিল অনুযায়ী, এ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয় ১৮ ডিসেম্বর। সে দিন থেকেই প্রচারণায় নামেন প্রার্থীরা। ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এ প্রচারণা চালানো যাবে। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে ইসি জানায়, ২৭ রাজনৈতিক দলের মোট ১ হাজার ৮৯৬ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?