ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী

চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল

রাজধানীর মিরপুরে চেকপোস্টে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ দুই যুবককে গ্রেপ্তার করা
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৬, দুপুর ২:৩৮ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৬, দুপুর ২:৩৮ সময়
চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল

রাজধানীর মিরপুরে চেকপোস্টে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মো. সাইফুল ইসলাম তপু, বয়স ২৬ বছর এবং মো. রবিন মিয়া, বয়স ৩০ বছর।


পুলিশ জানায়, শনিবার রাতে মিরপুর মডেল থানার একটি দল দক্ষিণ পীরেরবাগের ৬০ ফুট সড়কের ভাঙা ব্রিজসংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি চেকপোস্টের সামনে এলে পুলিশ তাদের থামার সংকেত দেয়। কিন্তু তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে একজনের প্যান্টের কোমর থেকে একটি বিদেশি পিস্তল এবং অপরজনের প্যান্টের পকেট থেকে একটি ম্যাগজিনে থাকা ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।


পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন অবৈধভাবে পিস্তল ও গুলি নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। তবে এসব অস্ত্র ও গুলির বৈধ কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প