ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

‘শেখের বেটি আয়তাছে’ স্লোগানে মিছিল, ১৩৮ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় এজাহারভুক্ত ৭৮
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১০:১২ সময়
  • আপডেট সময় : ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১০:১২ সময়
‘শেখের বেটি আয়তাছে’ স্লোগানে মিছিল, ১৩৮ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় এজাহারভুক্ত ৭৮ জনসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) আনোয়ারা থানায় মোহাম্মদ হাসান নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টার মধ্যে আনোয়ারা উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শোলকাটা এলাকায় বাঁশখালী-চট্টগ্রাম সড়কে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এজাহারে অভিযোগ করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই মিছিলে অংশ নেন। মিছিলে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সমর্থন করে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং একটি ব্যানার প্রদর্শন করা হয়।


মিছিলকারীদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং যানবাহন চলাচলে বাধা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী। মিছিলটির নেতৃত্ব দেওয়ার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমানকে মামলার প্রধান আসামি করা হয়েছে।


মামলার বাদী জানান, মিছিলের খবর পেয়ে তিনি সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে গেলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে থানায় মামলা করা হয়। এদিকে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবারের মিছিলের ঘটনায় মামলা করা হয়েছে। এরই মধ্যে আব্দুর রহিম ও সাইমন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস