ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের সজাগ থাকতে বললেন রাশেদ খাঁন অনর্থক সমালোচনা বন্ধ করে সরকারকে সহযোগিতা করা উচিত: চিফ হুইপ বই দেখে পরীক্ষা দিচ্ছিল শিক্ষার্থীরা, ভিডিও করায় দুই সাংবাদিককে মারধর করেন শিক্ষকরা জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা নিষেধাজ্ঞার মধ্যেই সুন্দরবনে শুঁটকির কারখানা খারাপ ফলের পেছনে প্রতিষ্ঠানগুলোর ব্যাখ্যা মানতে নারাজ বোর্ড আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব: শুভেন্দু অধিকারী ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল মজুতের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্রের চুক্তি, দাবি ট্রাম্পের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

‘শেখের বেটি আয়তাছে’ স্লোগানে মিছিল, ১৩৮ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় এজাহারভুক্ত ৭৮
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১০:১২ সময়
  • আপডেট সময় : ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১০:১২ সময়
‘শেখের বেটি আয়তাছে’ স্লোগানে মিছিল, ১৩৮ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় এজাহারভুক্ত ৭৮ জনসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) আনোয়ারা থানায় মোহাম্মদ হাসান নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টার মধ্যে আনোয়ারা উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শোলকাটা এলাকায় বাঁশখালী-চট্টগ্রাম সড়কে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এজাহারে অভিযোগ করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই মিছিলে অংশ নেন। মিছিলে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সমর্থন করে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং একটি ব্যানার প্রদর্শন করা হয়।


মিছিলকারীদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং যানবাহন চলাচলে বাধা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী। মিছিলটির নেতৃত্ব দেওয়ার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমানকে মামলার প্রধান আসামি করা হয়েছে।


মামলার বাদী জানান, মিছিলের খবর পেয়ে তিনি সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে গেলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে থানায় মামলা করা হয়। এদিকে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবারের মিছিলের ঘটনায় মামলা করা হয়েছে। এরই মধ্যে আব্দুর রহিম ও সাইমন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান