ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল ব্রাজিলের সঙ্গে খেলতে একটা পরিবর্তন চায় বাফুফে কওমি শিক্ষার্থীদের সজাগ থাকতে বললেন রাশেদ খাঁন অনর্থক সমালোচনা বন্ধ করে সরকারকে সহযোগিতা করা উচিত: চিফ হুইপ বই দেখে পরীক্ষা দিচ্ছিল শিক্ষার্থীরা, ভিডিও করায় দুই সাংবাদিককে মারধর করেন শিক্ষকরা জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা নিষেধাজ্ঞার মধ্যেই সুন্দরবনে শুঁটকির কারখানা খারাপ ফলের পেছনে প্রতিষ্ঠানগুলোর ব্যাখ্যা মানতে নারাজ বোর্ড আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব: শুভেন্দু অধিকারী

ব্রাজিলের সঙ্গে খেলতে একটা পরিবর্তন চায় বাফুফে

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলার পাশাপাশি আসিয়ান কাপ ফুটবলের সব ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। তবে সূচির কারণে দুটো আয়োজন
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১২:৩৪ সময়
  • আপডেট সময় : ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১২:৩৪ সময়
ব্রাজিলের সঙ্গে খেলতে একটা পরিবর্তন চায় বাফুফে

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলার পাশাপাশি আসিয়ান কাপ ফুটবলের সব ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। তবে সূচির কারণে দুটো আয়োজন একসঙ্গে করা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এই পরিস্থিতিতে একটি ম্যাচের সূচি পরিবর্তনের জন্য ফিফার কাছে আবেদন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশের ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা আগামী ৬ অক্টোবর। অন্যদিকে আসিয়ান কাপ ফুটবলে বাংলাদেশের নির্ধারিত ম্যাচগুলো শুরু হবে ২৫ সেপ্টেম্বর থেকে।


সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়া, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর চতুর্থ ম্যাচটি হওয়ার কথা ৩ অক্টোবর। বাফুফে মনে করছে, গ্রুপ পর্বের তিন ম্যাচের পর বাংলাদেশ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। তাই চতুর্থ ম্যাচটি একদিন এগিয়ে ২ অক্টোবর আয়োজনের জন্য ফিফার কাছে চিঠি দেওয়া হয়েছে। এতে ৬ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে পর্যাপ্ত সময় পাওয়া যাবে বলে মনে করছে বাফুফে। তবে সর্বশেষ খবর অনুযায়ী, এখনো সূচিতে কোনো পরিবর্তন আসেনি। ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবারই প্রথম ফিফার আয়োজনে এই ধরনের আসিয়ান কাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো প্রায় দেড় কোটি টাকা করে পাবে বলে জানা গেছে।


আসিয়ান অঞ্চলের ১২টি দেশ বিভিন্ন স্তরে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রিমিয়ার ডিভিশনে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। অন্য গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। আর চ্যালেঞ্জ ডিভিশনে খেলছে হংকং, লাওস, ব্রুনাই, কম্বোডিয়া, মিয়ানমার ও তিমুর লেসতে। এখন ফিফা সূচি পরিবর্তনের অনুমতি দেয় কি না, সেটিই নির্ধারণ করবে বাংলাদেশ একই সময়ে ব্রাজিলের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ম্যাচ এবং আসিয়ান কাপের পুরো সূচি—দুটিই খেলতে পারবে কি না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান