ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জে যাবে নতুন মেট্রোরেল

ঢাকার গণপরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জের তারাবো পর্যন্ত নতুন মেট্রোরেল
  • আপলোড সময় : ৩০ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ৩০ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৭ সময়
গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জে যাবে নতুন মেট্রোরেল

ঢাকার গণপরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জের তারাবো পর্যন্ত নতুন মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘এমআরটি লাইন-২’। পরিকল্পনা অনুযায়ী, প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ এই মেট্রোরেলপথে থাকবে ২৪টি স্টেশন। রুটের কিছু অংশ উড়ালপথে এবং বাকি অংশ পাতালপথে নির্মাণের পরিকল্পনা রয়েছে।


প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০ হাজার ৮৩৭ কোটি টাকা। এর বড় অংশ বৈদেশিক ঋণ সহায়তায় বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এ জন্য বিশ্বব্যাংকের কাছে প্রায় ৫৩ হাজার কোটি টাকা ঋণ সহায়তা চাওয়া হয়েছে। পাশাপাশি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের সঙ্গেও অর্থায়ন নিয়ে আলোচনা চলছে। প্রস্তাবিত রুটটি গাবতলী থেকে শুরু হয়ে ঢাকা উদ্যান, বছিলা মোড়, মোহাম্মদপুর, জিগাতলা, সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, আজিমপুর, লালবাগ, চকবাজার, মিটফোর্ড, নয়াবাজার, ধোলাইখাল, দয়াগঞ্জ, কাপ্তানবাজার ও ডেমরা হয়ে নারায়ণগঞ্জের তারাবো পর্যন্ত যাওয়ার কথা রয়েছে।


এর পাশাপাশি গুলিস্তান থেকে নয়াবাজার হয়ে সদরঘাট পর্যন্ত একটি শাখা মেট্রোরেলপথ নির্মাণের প্রস্তাবও রয়েছে। এই প্রকল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর একটি হলো, এর মাধ্যমে প্রথমবারের মতো পুরান ঢাকা সরাসরি মেট্রোরেল নেটওয়ার্কের আওতায় আসতে পারে। ঘনবসতিপূর্ণ এই এলাকার বিপুলসংখ্যক মানুষ ও ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য দ্রুত ও আধুনিক গণপরিবহনের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এমআরটি লাইন-২কে ঢাকার অন্যান্য মেট্রোরেল রুটের সঙ্গেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। গাবতলীতে এমআরটি লাইন-৫, কমলাপুরে এমআরটি লাইন-১, ৪ ও ৬ এবং সাইনবোর্ড এলাকায় এমআরটি লাইন-৪-এর সঙ্গে সংযোগ স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এতে এক রুট থেকে অন্য রুটে যাত্রী স্থানান্তর আরও সহজ হবে।


পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহমেদ জানিয়েছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাওয়ার পর তা যাচাই-বাছাই করা হয়েছে। বৈদেশিক অর্থায়নের নিশ্চয়তার জন্য প্রস্তাবটি এখন অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পাঠানো হবে। সরকার চলতি বছরের শেষ দিকে অথবা ২০২৭ সালের শুরুতে প্রকল্পটির নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা করছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০৩০ সালের মধ্যে এই রুটে মেট্রোরেল চালুর লক্ষ্য রয়েছে।


প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। ভবিষ্যতে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত এই রুট সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। পুরান ঢাকাসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে আধুনিক রেল যোগাযোগের আওতায় আনা গেলে যানজট কমানোর পাশাপাশি গণপরিবহনে গতি ফিরবে এবং ঢাকার সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস