ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব

মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ করে রাজধানীর মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করতে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন র‌্যাব-২ অধিনায়ক নয়মুল
  • আপলোড সময় : ৩০ আগস্ট ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ৩০ আগস্ট ২০২৬, সকাল ৯:৪৩ সময়
মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব

মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ করে রাজধানীর মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করতে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন র‌্যাব-২ অধিনায়ক নয়মুল হাসান। তিনি বলেছেন, সাম্প্রতিক অভিযানে এসব অপরাধ অনেকটাই কমলেও পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। শনিবার র‌্যাব-২-এর সম্মেলন কক্ষে মোহাম্মদপুর থানার ১৩টি আবাসিক এলাকার নেতাদের সঙ্গে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি। অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের সম্পৃক্ততা নিশ্চিত করতেই এ সভার আয়োজন করা হয়।


নয়মুল হাসান বলেন, গত কয়েক মাসে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‌্যাবের ধারাবাহিক অভিযানের কারণে মোহাম্মদপুরে এসব অপরাধের মাত্রা অনেকটাই কমেছে। তবে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে এখনই সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনাই র‌্যাবের লক্ষ্য। সভায় আবাসিক এলাকার প্রতিনিধিরা নিজেদের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। তারা মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে র‌্যাবের সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করেন। তাদের দাবি, আগের তুলনায় বর্তমানে এলাকাগুলোতে নিরাপদে বসবাসের পরিবেশ অনেকটাই উন্নত হয়েছে।


অপরাধ নিয়ন্ত্রণে প্রতিটি আবাসিক এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, জরুরি যোগাযোগের জন্য হটলাইন চালু এবং নিয়মিত টহল ও তল্লাশি চৌকি বাড়ানোর পরামর্শ দেন প্রতিনিধিরা। র‌্যাব-২ অধিনায়ক বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান দিয়ে অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এজন্য সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন। বিশেষ করে আবাসিক এলাকাগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্ব দেন তিনি।


মাদক বিক্রি, কিশোর গ্যাংয়ের তৎপরতা বা অন্য কোনো অপরাধ সম্পর্কে তথ্য পেলে ভয় না পেয়ে র‌্যাবকে জানানোর আহ্বান জানান নয়মুল হাসান। তিনি জানান, র‌্যাব-২-এর হটলাইন নম্বর ০১৭৭৭৭১০২৯৯ সার্বক্ষণিক খোলা রয়েছে। তথ্য প্রদানকারী ও অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেন তিনি। সভায় মোহাম্মদপুরে মাদক ও কিশোর গ্যাং দমনে সাম্প্রতিক সফল অভিযানের বিভিন্ন তথ্য তুলে ধরেন র‌্যাব-২ অধিনায়ক। পাশাপাশি ছিনতাই প্রতিরোধে নিয়মিত টহল, চেকপোস্ট ও অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রমের বিষয়েও বিস্তারিত জানানো হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস