ঢাকা | |

৪৯ বছরে পা রাখল বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনা বটমূলে দলটির প্রতিষ্ঠার ঘোষণা দেন তৎকালীন
  • আপলোড সময় : ১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:১ সময়
৪৯ বছরে পা রাখল বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনা বটমূলে দলটির প্রতিষ্ঠার ঘোষণা দেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক পথচলায় নানা আন্দোলন, সংঘাত, উত্থান-পতন ও রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে বিএনপি।


প্রতিষ্ঠার পর অল্প সময়ের মধ্যেই জাতীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করে দলটি। ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিপুলসংখ্যক আসনে জয়লাভ করে বিএনপি। পরবর্তী সময়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে কয়েক দফা সরকার গঠন করে দলটি। সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোটের নেতৃত্ব দিয়ে ক্ষমতায় আসে বিএনপি এবং ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করে। দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলটির সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকে। বিশেষ করে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমান দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভার্চুয়াল বৈঠক ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে আন্দোলন ও দল পুনর্গঠনে কাজ করেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়।


দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি। জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে আজ সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। পরে দলের নেতাকর্মীরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।


এ ছাড়া আগামী ৫ সেপ্টেম্বর রাজধানীতে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বৃক্ষরোপণ ও মাছ অবমুক্তকরণ কর্মসূচিও রয়েছে। দীর্ঘ রাজনৈতিক পথচলা পেরিয়ে ৪৯তম বছরে পা রাখার এই সময়ে বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে জনগণের প্রত্যাশা পূরণ, দলীয় ঐক্য বজায় রাখা এবং সরকারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা। প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের নেতাকর্মীরা নতুন প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা