ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী আপনার ভালো কাজগুলো কিছু লোকের খারাপ কথায়-কাজে ধ্বংস হয়ে যাচ্ছে বিদ্যুৎ নিয়ে প্ল্যান চেয়েছিলেন প্রধানমন্ত্রী, দিয়েছি, এখন কিছু বলেন না: জামায়াত আমির ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস এক অন্যরকম আত্মিক বন্ধন, অকৃত্রিম ভালোবাসা কোনো স্বৈরাচার এ দেশে আর ফেরত আসতে পারবে না: নাহিদ ইসলাম ২১ মামলায় হাইকোর্টে জামিন চাইলেন সাবেক পাটমন্ত্রী শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক

রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের
  • আপলোড সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:১০ সময়
রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে বঙ্গভবনে সংগঠনটির সভাপতি মীর সরফত আলী সপু এবং সদস্য কামরুজ্জামান রতন এমপির নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জানায়।


সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক হিসেবে নিজের অতীত জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। একই সঙ্গে দেশের শিক্ষা, রাজনীতি ও নেতৃত্ব বিকাশে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, একসময় ঢাকা কলেজ দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ছিল। দেশের রাজনীতি, নেতৃত্ব, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, প্রশাসকসহ আলোকিত মানুষ গড়ে তুলতে ঢাকা কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


রাষ্ট্রের সর্বোচ্চ পদে ঢাকা কলেজের একজন সাবেক শিক্ষার্থী ও শিক্ষক আসীন হওয়ায় সংগঠনটির নেতৃবৃন্দ গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেন। এ সময় তারা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?