ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে ‘বসনিয়ার কসাইকে’ সামরিক মর্যাদা দিলো সার্বিয়া মানব কিডনির অপেক্ষায় শূকরের কিডনি নিয়ে ৯ মাস বেঁচে থাকার রেকর্ড সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক: সমাজকল্যাণমন্ত্রী সৌদি আরবে ৩ দিন ধরে নিজ কক্ষে পড়ে ছিল প্রবাসীর মরদেহ বিভিন্ন দেশে পালানো রেকর্ড ৬০ লাখ আফগানী ফিরেছে আফগানিস্তানে জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী মুরগির খাদ্য ও পালন-পদ্ধতির ওপর নির্ভর করে ডিমের পুষ্টি, রং দেখে নয় গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জামসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
  • আপলোড সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৪ সময়
কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জামসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা একটি আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারি ও তদন্তের পর রামুর মেরিন ড্রাইভসংলগ্ন কয়েকটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, প্রায় ৪০টি ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটারসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।


পুলিশ জানায়, প্রথম দিকে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন প্রকল্পে কাজ করার কথা জানিয়েছিলেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে অবহিত করা হলে ঢাকাসহ বিভিন্ন পর্যায়ের বিশেষায়িত তদন্ত দল বিষয়টি অনুসন্ধান শুরু করে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ওই চক্রের অনলাইন শেয়ারবাজার, জুয়া এবং বিভিন্ন মুদ্রা নিয়ে প্রতারণামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করত বলেও জানান তিনি।


পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের পাসপোর্টে নিষেধাজ্ঞা থাকায় তারা দেশত্যাগ করতে পারেননি। বিভিন্ন প্রবেশ ও বহির্গমন পয়েন্টে তাদের বিষয়ে সতর্কবার্তা জারি ছিল। ফলে দেশ ছাড়ার চেষ্টা করলেও তাদের আটকে দেওয়া হয়। এ ঘটনায় রামু থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার ছয়জনকে কারাগারে পাঠানো হয়।


পুলিশ জানিয়েছে, জব্দ করা ইলেকট্রনিক সরঞ্জামগুলো পরীক্ষা-নিরীক্ষা এবং গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রটির কার্যক্রম সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। একই সঙ্গে এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মামলাটির তদন্তের পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি