ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন চীনের আন্তর্জাতিক মন্ত্রীর বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাচ্ছে! ২১ বছর পর মেসিকে ছাড়া আর্জেন্টিনার দল ঘোষণা শেখ হাসিনা আমাদের শান্তিতে থাকতে দেবেন, এটা বিশ্বাস করি না: জাহেদ বাংলাদেশের আরো বেশি চীনা ভাষা শিক্ষার্থী কেন প্রয়োজন খাদ্য শুধু জীবনের উপকরণ নয়, মানবাধিকারেরও ভিত্তি ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের হত্যা, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ে বিপর্যস্ত খুলনা বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধির গতি উদীয়মান দেশগুলোর চেয়ে অর্ধেক ইরানে তাৎক্ষণিক হামলার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প

লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি

সরকার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে ৬ দফার কর্মসূচি এক দফার দাবিতে পরিণত হবে
  • আপলোড সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৬ সময়
  • আপডেট সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৬ সময়
লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি

সরকার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে ৬ দফার কর্মসূচি এক দফার দাবিতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এ কর্মসূচির আয়োজন করে। সকাল ৭টায় সমাবেশ শুরু হয়।


নাহিদ ইসলাম বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ দেশের বিভিন্ন সমস্যার মধ্যে আয়োজিত এই লংমার্চ সাধারণ মানুষের কর্মসূচি। যারা নতুন করে স্বৈরাচারী আচরণ করছে, চাঁদাবাজি করছে এবং গণভোটের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে এ আন্দোলন। তিনি বলেন, যত বাধাই আসুক, ১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, লংমার্চ শান্তিপূর্ণভাবেই পালন করা হবে। তবে এতে বাধা দেওয়ার চেষ্টা করা হলে ছয় দফা এক দফার দাবিতে রূপ নেবে।


নাহিদ ইসলাম আরও বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এই লংমার্চ। তেল, গ্যাস ও বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বাড়ানোর চেষ্টা যারা করছে, তাদের বিরুদ্ধেও এ কর্মসূচি। একই সঙ্গে গণভোটে বিপুলসংখ্যক মানুষের রায়ের সঙ্গে যারা প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধেও এই আন্দোলন বলে জানান তিনি। জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে এই লংমার্চের আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী