ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান পাঠ্যবইয়ে আসছে জুলাই গণঅভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের কর্মকাণ্ড: সংসদে শিক্ষামন্ত্রী লোডশেডিংয়ে আলু নিয়ে শঙ্কা শি-ট্রাম্প বৈঠকের আগেই চীনের বাণিজ্যে জোয়ার উত্তর কোরিয়ার নৌবাহিনীতে পরমাণু বোমা নিক্ষেপে সক্ষম ডেস্ট্রয়ার যুক্ত চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া যাবে না: আনু মুহাম্মদ ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য, চলবে সংসদ ভবনও বাড়ছে ই-বর্জ্যের ভাগাড়, তৈরি হচ্ছে স্বাস্থ্যঝুঁকি

হরমুজে ২টি মার্কিন নৌজাহাজ ও ৮টি তেল ট্যাংকারে ইরানের হামলা

হরমুজ প্রণালিতে মার্কিন দুই নৌযান ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। বুধবার
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৯ সময়
হরমুজে ২টি মার্কিন নৌজাহাজ ও ৮টি তেল ট্যাংকারে ইরানের হামলা

হরমুজ প্রণালিতে মার্কিন দুই নৌযান ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। বুধবার ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করা হয়। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। 


ইরানি বাহিনীর দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর পর এর জবাবে তারা হরমুজ প্রণালিতে পাল্টা অভিযান পরিচালনা করেছে। আইআরজিসি তাদের বিবৃতিতে মার্কিন বাহিনীকে ‘আমেরিকান সন্ত্রাসী বাহিনী’ হিসেবে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির একটি ‘নিষিদ্ধ ও বিপজ্জনক অঞ্চল’ অতিক্রমের চেষ্টা করা আরও ১০টি নিয়ম লঙ্ঘনকারী জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের দাবি, এসব জাহাজকে মার্কিন বাহিনী প্ররোচনা ও সহায়তা দিচ্ছিল।


আইআরজিসি আরও জানিয়েছে, হরমুজ প্রণালি এখনো তাদের শক্তিশালী নজরদারি ও নিয়ন্ত্রণের আওতায় রয়েছে। তবে হামলার বিষয়ে স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছিল, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী মার্কিন নৌযান লক্ষ্য করে হামলা চালানোর পর ইরানের কয়েকটি তেলবাহী ট্যাংকারে পাল্টা হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। 


হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এই জলপথে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক হামলার পর বিশ্ববাজারে তেলের দামও বেড়েছে।  এদিকে, একই সময়ে হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন ডুবোযান আটক করার দাবিও করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের