ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই: হর্ষবর্ধন শ্রিংলা

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য কিংবা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো
  • আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ১০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৯ সময়
শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই: হর্ষবর্ধন শ্রিংলা

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য কিংবা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই—এমনটাই স্পষ্ট করেছেন দেশটির সাবেক পররাষ্ট্রসচিব ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। বুধবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসাতে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


‘ভারত ও ব্রিকস: সামনে এগোনোর পথ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে শ্রিংলা বলেন, শেখ হাসিনা যা বলছেন, তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত বিষয় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কিত। তিনি স্পষ্ট করে বলেন, শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকার বা নয়াদিল্লির কোনো প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা নেই।


বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে শ্রিংলা বলেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি বহু বছরের। বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণ ও অগ্রগতির স্বার্থে ভারতের সঙ্গে ইতিবাচক ও শক্তিশালী সম্পর্ক বজায় রাখা প্রয়োজন। তিনি আরও বলেন, ভারত তার সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতিতে বিশ্বাসী। দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশ-ভারত অংশীদারত্ব আরও শক্তিশালী করা উচিত।


বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন এই সাবেক কূটনীতিক। তার ভাষ্য, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করা স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়ার অংশ। নির্বাচিত নেতৃত্বের সঙ্গে কার্যকর যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং কূটনৈতিক বোঝাপড়া বজায় রাখার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও ইতিবাচক দিকে এগিয়ে নেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন হর্ষবর্ধন শ্রিংলা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের