ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

গামছা প্রতীকে ২৬৩ ভোট পেয়ে জামানত হারলেন শিল্পী নকুল কুমার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে গামছা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন শিল্পী
  • আপলোড সময় : ৯ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:৫৩ সময়
  • আপডেট সময় : ৯ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:৫৩ সময়
গামছা প্রতীকে ২৬৩ ভোট পেয়ে জামানত হারলেন শিল্পী নকুল কুমার ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে গামছা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন শিল্পী নকুল কুমার বিশ্বাস। রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ভোট গণনা শেষে দেখা যায় তিনি ২৬৩ ভোট পেয়েছেন। আইনে আছে কোনো আসনে কাস্ট হওয়া মোট বৈধ ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। এ কারণে নকুল কুমার বিশ্বাসের জামানত বাজেয়াপ্ত হয়।

ঘোষিত ফলাফল শেষে দেখা যায়, মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) তাহমিনা বেগম ৯৬,৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের (নৌকা প্রতীক) আবদুস সোবহান গোলাপ পেয়েছেন ৬১,৯৭১ ভোট। গামছা প্রতীকে নকুল কুমার বিশ্বাসে পেয়েছেন ২৬৩ ভোট।

নকুল কুমার বিশ্বাসের অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার আছে ১৯ লাখ। ফেসবুকে বিরাটসংখ্যক ফলোয়ার থাকার পরও এতো কম ভোট পাওয়ায় আশ্চর্য হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আতিকুর রহমান নামে এক নাগরিক বলেন, তিনি ভালো কণ্ঠশিল্পী, অনেকের প্রিয়। তবে তার নির্বাচনে যাওয়া ঠিক হয়নি।

এদিকে গতকাল সোমবার এক ভিডিও বার্তায় অনিয়মের অভিযোগ করেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। তিনি ভিডিও বার্তায় বলেন, তাকে অনেক ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয়নি। তাই তিনি পুনরায় নির্বাচন দাবি করেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান জানান, মাদারীপুরে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। নির্বাচনে নকুল কুমার বিশ্বাস ২৬৩ ভোট পেয়েছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?