ঢাকা | |
সংবাদ শিরোনাম :

নির্বাচন নিয়ে যারা খেলতে চেয়েছিলো তারা ব্যর্থ হয়েছে : শেখ হাসিনা

নির্বাচন নিয়ে যারা বড় ধরণের খেলা খেলতে চেয়েছিলো তারা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও
  • আপলোড সময় : ৯ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৩২ সময়
  • আপডেট সময় : ৯ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৩২ সময়
নির্বাচন নিয়ে যারা খেলতে চেয়েছিলো তারা ব্যর্থ হয়েছে : শেখ হাসিনা ছবি : সংগৃহীত
নির্বাচন নিয়ে যারা বড় ধরণের খেলা খেলতে চেয়েছিলো তারা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নির্বাচন যাতে না হয় সেজন্য অনেক চেষ্টা করা হয়েছিল। মুরুব্বিদের পরামর্শে চললে বাংলাদেশের আর চলা লাগবে না। এটাই হলো বাস্তবতা। যদি সৎ পরামর্শ হয়, সেটা ভালো কথা। যারা ভোট হতে দেবে না বলে হুমকি ধমকি দিয়েছিল তারা এখন কোথায় গেলো।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, বিএনপি এবার নির্বাচন হতেই দেবে না। তাদের লক্ষ্য ছিল নির্বাচন হতে দেবে না। তাদের কিছু মুরুব্বি আছে তারাও সেই পরামর্শ দেয়। এমন অবস্থা সৃষ্টি করবে যাতে নির্বাচন না হয় কিন্তু বাংলাদেশের মানুষকে তারা চিনে নাই। ’৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবা না। ৭ জানুয়ারির নির্বাচনে এ দেশের মানুষ এটাই প্রমাণ করেছে।

তিনি বলেন, ’৭৫ এরপর থেকে যত নির্বাচন আমরা দেখেছি, তার মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল এবং অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!