ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ক্যান্টনমেন্ট থানার সেই ওসি কোথায় আছেন— জানেন না কেউ গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পন্ন, চূড়ান্ত সিদ্ধান্ত পরে: রিজভী উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিবে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭ দেশনেত্রী খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে কর্মসূচি নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন মিয়ানমারে পাচারের সময় ১২৬০ বস্তা সিমেন্টসহ আটক ২ রিমান্ডে গাজী তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশন পুশ করা হয়েছিল: নাহিদ ‘উনি যে জেলায় যান, সে জেলায়ই কালেমা পড়ে বিয়ে করেন’

এবার সরাসরি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে হঠাৎ বিমান হামলার সতর্কতা জারির পর পরপর দুটি বিকট বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
  • আপলোড সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩১ সময়
এবার সরাসরি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে হঠাৎ বিমান হামলার সতর্কতা জারির পর পরপর দুটি বিকট বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইয়েমেনের সংঘাত তীব্র হওয়ার পর এই প্রথম রাজধানী রিয়াদকে ঘিরে এমন সরাসরি সতর্কতা ও বিস্ফোরণের ঘটনা সামনে এলো।  শনিবার ভোররাতে রিয়াদের বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। বার্তায় জানানো হয়, ওই এলাকা শত্রুভাবাপন্ন আকাশপথের সম্ভাব্য হুমকির মধ্যে রয়েছে। একই সঙ্গে সবাইকে ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়।


সতর্কবার্তা পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আন্তর্জাতিক সংবাদ সংস্থার সাংবাদিকরা রিয়াদে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপর প্রায় আধা ঘণ্টা ধরে পরিস্থিতি পর্যবেক্ষণের পর সতর্কতা প্রত্যাহার করা হয়।  সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ পরে জানায়, রিয়াদ ও আশপাশের এলাকায় তাৎক্ষণিক বিপদের পরিস্থিতি কেটে গেছে। তবে নাগরিকদের সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। 


সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি বাহিনীর হামলা ঘিরে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একের পর এক সতর্কতা জারি করা হচ্ছে। এর মধ্যেই রিয়াদে এই নতুন সতর্কতা ও বিস্ফোরণের শব্দ আঞ্চলিক উত্তেজনাকে আরও সামনে নিয়ে এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত: স্পিকার

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত: স্পিকার