ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জাতীয় স্বার্থ নয়, বিএনপি দলীয় স্বার্থ আদায়ে সরকারে গিয়েছে: নাহিদ ইসলাম যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান, অপেক্ষা ট্রাম্পের উত্তরের সারা দেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা অপ্রতীম হত্যাকাণ্ড: নিরাপত্তা দিতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’ চীনের নৌবাহিনীর জাহাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধানের এবার সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও কুমিল্লায় ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি, সই হবে জাতিসংঘ অধিবেশনে

গ্রিনল্যান্ডকে ঘিরে কয়েক মাসের টানাপোড়েনের পর এবার বড় ধরনের সমঝোতার পথে এগিয়েছে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক। দ্বীপটির নিরাপত্তা নিয়ে
  • আপলোড সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৩ সময়
গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি, সই হবে জাতিসংঘ অধিবেশনে

গ্রিনল্যান্ডকে ঘিরে কয়েক মাসের টানাপোড়েনের পর এবার বড় ধরনের সমঝোতার পথে এগিয়েছে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক। দ্বীপটির নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সই হওয়ার কথা রয়েছে। চুক্তির বিষয়টি সামনে আসার পরই শুরু হয়েছে নানা আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই চুক্তির আওতায় গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে। তার দাবি, চুক্তিটি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের কোনো অতিরিক্ত খরচ হবে না।


ট্রাম্প আরও বলেছেন, এই সমঝোতার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সক্ষমতা পাবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তার দাবি, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া কোনো প্রতিদ্বন্দ্বী দেশ গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বজায় রাখতে কিংবা গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিনিয়োগ করতে পারবে না। তবে চুক্তির সুনির্দিষ্ট শর্ত নিয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি ডেনমার্কের প্রধানমন্ত্রী। মেটে ফ্রেডেরিকসেন শুধু জানিয়েছেন, এই চুক্তি আর্কটিক ও উত্তর আটলান্টিক অঞ্চলের যৌথ নিরাপত্তা আরও শক্তিশালী করবে।


তিনি আরও স্পষ্ট করেছেন, সমঝোতার মাধ্যমে ডেনমার্কের রাজ্যের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা এবং গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে বেশ কয়েক মাস ধরেই উত্তেজনা চলছিল। কৌশলগত অবস্থান, জাতীয় নিরাপত্তা এবং বিপুল খনিজ সম্পদের গুরুত্ব বিবেচনায় দ্বীপটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আগ্রহের কথা বারবার জানিয়েছেন ট্রাম্প।


এমন পরিস্থিতিতে নতুন এই চুক্তি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে চুক্তির প্রকৃত শর্ত, যুক্তরাষ্ট্রের ক্ষমতার সীমা এবং গ্রিনল্যান্ডের স্বায়ত্তশাসনের ওপর এর প্রভাব কতটা হবে—তা স্পষ্ট হবে আনুষ্ঠানিকভাবে চুক্তি প্রকাশ ও সই হওয়ার পর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক