ঢাকা | |
সংবাদ শিরোনাম :

চকলেটের প্যাকেটে আইফোন ১৮ উপহার দিয়ে কর্মীদের চমকে দিলেন ব্যবসায়ী

এক প্যাকেট খুলতেই কারও হাতে নতুন আইফোন, আবার কারও হাতে বড় চকলেট বার! প্রথমে মনে হয়েছিল, সবার ভাগ্যে
  • আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫০ সময়
চকলেটের প্যাকেটে আইফোন ১৮ উপহার দিয়ে কর্মীদের চমকে দিলেন ব্যবসায়ী

এক প্যাকেট খুলতেই কারও হাতে নতুন আইফোন, আবার কারও হাতে বড় চকলেট বার! প্রথমে মনে হয়েছিল, সবার ভাগ্যে হয়তো একই উপহার জোটেনি। কিন্তু এরপর যা ঘটল, তা দেখে আনন্দে চমকে গেলেন কর্মীরাই। চকলেট পাওয়া কর্মীদেরও একে একে নতুন আইফোন উপহার দিয়ে চমকে দিলেন দুবাইয়ের এক নারী ব্যবসায়ী। কর্মীদের ধরে রাখতে এমন ব্যতিক্রমী উদ্যোগের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।


সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী হাসিনা নিশাদের এই উদ্যোগের ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি জানিয়েছেন, কর্মীদের খুশি রাখা এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখাকে প্রতিষ্ঠানটির অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হিসেবে দেখেন তারা। খালিজ টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ার্ল্ড স্টার হোল্ডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক হাসিনা নিশাদ বলেন, কর্মীরাই তাদের প্রতিষ্ঠানের শক্তি। তাদের ছাড়া প্রতিষ্ঠানের উন্নতি সম্ভব নয়। তাই প্রতিষ্ঠান শুরুর প্রথম দিন থেকেই কর্মীদের পেছনে বিনিয়োগ করাকে তিনি এবং তার স্বামী অগ্রাধিকার দিয়ে আসছেন।


স্বামী নিশাদ হুসাইনের সঙ্গে মিলে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন হাসিনা। জনবল সরবরাহ সেবা নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিশাদ হুসাইন। চলতি সপ্তাহের শুরুতে কর্মীদের হাতে একে একে প্যাকেট তুলে দিতে দেখা যায় হাসিনা নিশাদকে। প্যাকেটগুলোর কিছুতে ছিল নতুন আইফোন ১৮, আর বাকিগুলোতে ছিল বড় চকলেট বার। কর্মীরা যখন প্যাকেট খুলে উপহার দেখতে শুরু করেন, তখন দেখা যায় কেউ ফোন পেয়েছেন, আবার কেউ পেয়েছেন শুধু চকলেট।


তবে আসল চমক ছিল এরপর। চকলেট পাওয়া কর্মীদের প্রত্যেকের হাতে নতুন আইফোন তুলে দেন হাসিনা। অর্থাৎ প্রথমে ছোট্ট একটি প্র্যাঙ্কের মাধ্যমে কর্মীদের মধ্যে কৌতূহল তৈরি করা হলেও শেষ পর্যন্ত সবাই পেয়েছেন বড় উপহার। হাসিনা জানান, এই বিশেষ উপহার দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের সেরা পারফর্ম করা ১২ জন কর্মীকে। চকলেটের বিষয়টি ছিল শুধুই একটি ছোট্ট মজার আয়োজন। তবে যারা প্রথমে চকলেট পেয়েছিলেন, তারাও হতাশ হননি। বরং পরে যখন তাদের হাতে আইফোন তুলে দেওয়া হয়, তখন তাদের মুখের আনন্দই ছিল সবচেয়ে বড় পাওয়া।


কর্মীদের খুশি রাখতে এমন উদ্যোগ অবশ্য এই প্রথম নয়। এর আগেও প্রতিষ্ঠানটি সেরা কর্মীদের জন্য বিশেষ পুরস্কারের আয়োজন করেছে। গত বছরও সেরা পারফর্ম করা কর্মীদের আইফোন উপহার দেওয়া হয়েছিল। এ ছাড়া ২০২৪ সালে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১৬ কর্মীর জন্য পাঁচ তারকা হোটেলে থাকার ব্যবস্থা করা হয়। চালকসহ বিলাসবহুল গাড়িতে ভ্রমণের পাশাপাশি তাদের জন্য ইয়টে পার্টিরও আয়োজন করা হয়েছিল। এর আগে ২০২৩ সালে কর্মীদের জন্য বিশেষ সিনেমা প্রদর্শনীর আয়োজন করেছিল প্রতিষ্ঠানটি।


হাসিনা নিশাদের মতে, কর্মীদের এমনভাবে স্বীকৃতি ও আনন্দ দেওয়ার উদ্যোগ দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানটিকে সেরা কর্মীদের ধরে রাখতে সহায়তা করেছে। তাদের প্রতিষ্ঠানে কর্মীদের চাকরি ছাড়ার হারও কম। অনেক কর্মী পাঁচ বছরের বেশি সময় ধরে সেখানে কাজ করছেন। শুধু উপহার নয়, কর্মীদের মনোবল চাঙা রাখতে খেলাধুলা ও বিভিন্ন শারীরিক কর্মকাণ্ডের ওপরও গুরুত্ব দেয় প্রতিষ্ঠানটি।


২০০৮ সালে মাত্র স্বামী-স্ত্রী মিলে এই প্রতিষ্ঠান শুরু করেছিলেন হাসিনা ও নিশাদ। সময়ের সঙ্গে প্রতিষ্ঠানটি বড় হলেও কর্মীদের গুরুত্ব তাদের কাছে কমেনি। বরং তাদের বিশ্বাস, কর্মীদের যথাযথ যত্ন নেওয়া গেলে কর্মীরাই প্রতিষ্ঠানের সাফল্য এগিয়ে নেবেন। আর সেই দর্শনেরই নতুন উদাহরণ হয়ে সামনে এসেছে চকলেটের প্যাকেটে আইফোন দেওয়ার এই ব্যতিক্রমী আয়োজন। প্রথমে মজার প্র্যাঙ্ক, তারপর সবার হাতে দামি উপহার—কর্মীদের খুশি করার এই কৌশলই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি করেছে ব্যাপক আগ্রহ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের