ঢাকা | |

চার কোয়ার্টার ফাইনালই পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

বৃষ্টির কারণে মাঠেই নামতে হলো না বাংলাদেশকে, অথচ কোনো বল না খেলেই নিশ্চিত হয়ে গেল এশিয়ান গেমসের সেমিফাইনাল!
  • আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৩ সময়
চার কোয়ার্টার ফাইনালই পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

বৃষ্টির কারণে মাঠেই নামতে হলো না বাংলাদেশকে, অথচ কোনো বল না খেলেই নিশ্চিত হয়ে গেল এশিয়ান গেমসের সেমিফাইনাল! মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল হওয়ার কথা থাকলেও আবহাওয়ার কারণে ম্যাচ বাতিল হওয়ায় র‍্যাংকিংয়ের সুবিধায় শেষ চারে জায়গা করে নিয়েছে লাল-সবুজের দল। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। বৃষ্টির কারণে মাঠ খেলার উপযোগী না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, সকালে গেমস কর্তৃপক্ষ তাদের ম্যাচ বাতিলের বিষয়টি জানায়। ফলে খেলা না হওয়ায় বাংলাদেশ দলকে স্টেডিয়ামেও যেতে হয়নি। এশিয়ান গেমসের ক্রিকেটে এর আগের ম্যাচগুলোতেও বৃষ্টির বড় প্রভাব পড়েছে। প্রথম দুই কোয়ার্টার ফাইনালের মধ্যেও ম্যাচ অনুষ্ঠিত হয়নি। সোমবার নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। মাঠের পরিস্থিতি খেলার উপযোগী না থাকায় বাংলাদেশের ম্যাচও নির্ধারিত সময়ের অনেক আগেই বাতিল করা হয়েছে।


তবে ম্যাচ বাতিল হলেও বাংলাদেশের জন্য এসেছে বড় স্বস্তির খবর। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, ম্যাচ পরিত্যক্ত হলে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দলকে সেমিফাইনালে পাঠানো হবে। আর এই জায়গায় মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় কোনো বল না খেলেই শেষ চারে পৌঁছে গেছে বাংলাদেশ। এখন বাংলাদেশের সামনে আরও কঠিন পরীক্ষা। আগামী ১ অক্টোবর সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচও যদি বৃষ্টির কারণে অনুষ্ঠিত না হয়, তাহলে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবিধা পাবে পাকিস্তান। সেক্ষেত্রে সেমিফাইনাল না খেলেই পাকিস্তান ফাইনালে চলে যাবে এবং বাংলাদেশকে খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, অর্থাৎ ব্রোঞ্জের জন্য লড়াই করতে হবে।


তাই মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে ওঠার সুযোগ বাংলাদেশের জন্য স্বস্তির হলেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি হয়ে ওঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে শুধু বৃষ্টি নয়, বাংলাদেশের সামনে থাকবে মাঠে নেমে নিজেদের সামর্থ্য প্রমাণের চ্যালেঞ্জও। এশিয়ান গেমসে এখন বাংলাদেশের লক্ষ্য একটাই—পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমে জয়ের মাধ্যমে ফাইনালের টিকিট নিশ্চিত করা। তবে আবারও যদি বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে র‍্যাংকিংয়ের হিসাবেই নির্ধারিত হবে বাংলাদেশের ভাগ্য।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের