ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা, চার মামলায় আসামি এক হাজার, গ্রেপ্তার ২৬ আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, বহিষ্কার হন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ‘হানিট্র্যাপ’ ফাঁদে ফেলে টাকা আদায়ের অভিযোগ, চক্রের ৪ নারী আটক ক্যাপ্টেনকে কুপিয়ে বিমান বিধ্বস্ত করতে চেয়েছিলেন কো-পাইলট: নেতানিয়াহু ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের— চরমোনাই পীর দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানিতে সাড়ে ৬ লাখ শূন্য পদ, রয়েছে অপরচুনিটি কার্ডের সুবিধা ‘বাবার রাজনৈতিক পরিচয়ের কারণে’ বিসিএসের গেজেট থেকে বাদ পড়ার অভিযোগ বৃহস্পতিবার টানা ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায়

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসহ দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে পূর্বমধ্য বঙ্গোপসাগর
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৩ সময়
উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসহ দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং এর আশপাশের এলাকায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। এ পরিস্থিতিতে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।


বুধবার ৩০ সেপ্টেম্বর আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমার ও এর আশপাশের পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর অথবা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এটি মিয়ানমার ও এর সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আরও উত্তর অথবা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।


এ কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে জেলেসহ সমুদ্রগামী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


সূত্র: আবহাওয়া অধিদপ্তর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানকে যেকোনো সহায়তা দিলে বরদাশত করা হবে না: সি চিন পিংকে ট্রাম্প

ইরানকে যেকোনো সহায়তা দিলে বরদাশত করা হবে না: সি চিন পিংকে ট্রাম্প