ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: ডাকসু ভিপি পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা বাংলাদেশের আজ ইন্দোনেশিয়া পরীক্ষা গাইবান্ধায় দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা, চার মামলায় আসামি এক হাজার, গ্রেপ্তার ২৬ আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, বহিষ্কার হন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ‘হানিট্র্যাপ’ ফাঁদে ফেলে টাকা আদায়ের অভিযোগ, চক্রের ৪ নারী আটক ক্যাপ্টেনকে কুপিয়ে বিমান বিধ্বস্ত করতে চেয়েছিলেন কো-পাইলট: নেতানিয়াহু ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের— চরমোনাই পীর

‘হানিট্র্যাপ’ ফাঁদে ফেলে টাকা আদায়ের অভিযোগ, চক্রের ৪ নারী আটক

চাঁদপুর শহরে পুলিশ পরিচয়ে এক চালককে ফ্ল্যাটে নিয়ে আটকে রেখে মারধর এবং এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও
  • আপলোড সময় : ১ অক্টোবর ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ১ অক্টোবর ২০২৬, দুপুর ১০:৭ সময়
‘হানিট্র্যাপ’ ফাঁদে ফেলে টাকা আদায়ের অভিযোগ, চক্রের ৪ নারী আটক

চাঁদপুর শহরে পুলিশ পরিচয়ে এক চালককে ফ্ল্যাটে নিয়ে আটকে রেখে মারধর এবং এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় চক্রের চার নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ভুক্তভোগী চালক এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেছেন।


মামলার এজাহার অনুযায়ী, সোমবার ২৮ সেপ্টেম্বর বিকেলে শহরের মাজহারুল ইসলাম চক্ষু হাসপাতালের সামনে থেকে সাইফুল ইসলাম নামে ওই চালককে পুলিশ পরিচয়ে পথরোধ করেন দুই ব্যক্তি। পরে তাকে পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ রয়েছে, সেখানে সাইফুলকে মারধর করা হয়। এরপর জোরপূর্বক এক নারীর সঙ্গে তার ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার কাছে এক লাখ টাকা দাবি করে চক্রটি। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।


এজাহারে আরও বলা হয়েছে, চক্রটি বিকাশের মাধ্যমে সাইফুলের কাছ থেকে ৮ হাজার টাকা নেয়। তার সঙ্গে থাকা নগদ ১২ হাজার টাকাও নিয়ে নেওয়া হয়। পরে কৌশলে এক স্বজনকে ফোন করে পুরো ঘটনা জানান তিনি। স্বজনের কাছ থেকে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলের পাশের একটি ভবনে অভিযান চালায়। সেখান থেকে সাইফুলকে উদ্ধার করা হয় এবং চক্রের চার নারী সদস্যকে আটক করা হয়। তবে এ সময় চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে তদন্ত চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা