ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাঁচ বছর ফিটনেসবিহীন থাকলেও গাড়ি বাতিল নয় ভেজাল খাদ্যে স্বাস্থ্যঝুঁকি উদ্বেগ চিকিৎসকদের এত দিন চুপ থাকলেও হঠাৎ কেন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সরব মোদি সরকার তামিম-সাইফ-লিটন মিলেও পায়নি ১ রান, বাংলাদেশের সামনে ১৬৬ রানের টার্গেট সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের চালান জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭ সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে ৮.৫৪ শতাংশ নিউ ইয়র্ক পুলিশের লেফটেন্যান্ট হলেন শরীয়তপুরের হুমায়ুন কবির কর্মক্ষেত্রে নৈতিকতার গুরুত্ব ও দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় হুথিদের ওপর ইয়েমেনি সেনাবাহিনীর ব্যাপক হামলা

হুথিদের ওপর ইয়েমেনি সেনাবাহিনীর ব্যাপক হামলা

ইয়েমেনের তাইজ প্রদেশের বিভিন্ন এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে ৭১টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। সামরিক
  • আপলোড সময় : ৩ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ৩ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৭ সময়
হুথিদের ওপর ইয়েমেনি সেনাবাহিনীর ব্যাপক হামলা

ইয়েমেনের তাইজ প্রদেশের বিভিন্ন এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে ৭১টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, হুথিদের সমাবেশ, অতিরিক্ত সেনা মোতায়েন এবং সামরিক রসদের অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র এসব হামলাকে নির্ভুল হামলা হিসেবে বর্ণনা করেছেন। তার দাবি, তাইজ প্রদেশের আল-আকরুদ, সামিয়া, আল-আহকুম, আল-আকবুশ, জাবাল রাসিন, জাবাল জারদাদ, বানি ওমর, বানি বাকারি, আল-কাওয়িশ এবং আল-আথাওয়ির এলাকায় হামলাগুলো চালানো হয়েছে।


সামরিক বাহিনীর দাবি, এসব হামলায় হুথিদের বেশ কয়েকটি পরিবহন ও সহায়ক যানবাহন ধ্বংস হয়েছে। একই সঙ্গে গোষ্ঠীটির বেশ কয়েকজন যোদ্ধা হতাহত হয়েছেন বলেও দাবি করেছে তারা। ইয়েমেনি সেনাবাহিনী আরও জানিয়েছে, হামলার ফলে তাইজ এলাকায় হুথিদের সামরিক কার্যক্রম এবং লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা ব্যাহত হয়েছে। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাইজ প্রদেশে হুথিদের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত