ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শুল্কের চাপে দুর্বল দেশকে পণ্য কিনতে বাধ্য করছে যুক্তরাষ্ট্র: রেহমান সোবহান মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ হয়ে পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান নভেম্বরে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হবে: বিমানমন্ত্রী ফজরের ২ রাকাত সুন্নত ছুটে গেলে করণীয় অনিয়মের তদন্ত হলেও প্রতিবেদন দাখিল হয়নি ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চকক্ষের প্রয়োজনীয়তা কতটা বাস্তবসম্মত, নাকি শুধু খরচ বৃদ্ধি গ্যাস সিলিন্ডারের সরকারি দামে অনিয়ম, অভিযানে ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা চট্টগ্রাম বন্দর থেকে সরছে বিপজ্জনক রাসায়নিকের ৯ কন্টেইনার, ধ্বংস করতে কোথায় নেওয়া হচ্ছে বুরকিনা ফাসোকে ৭ গোলে ভাসাল আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের ৭ গোল

বুরকিনা ফাসোকে ৭ গোলে ভাসাল আর্জেন্টিনা

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারল না বুরকিনা ফাসো। ঘরের মাঠ মনুমেন্তালে প্রীতি ম্যাচে আফ্রিকার দলটিকে ৭-০ গোলে উড়িয়ে
  • আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৪ সময়
বুরকিনা ফাসোকে ৭ গোলে ভাসাল আর্জেন্টিনা

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারল না বুরকিনা ফাসো। ঘরের মাঠ মনুমেন্তালে প্রীতি ম্যাচে আফ্রিকার দলটিকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে স্কোরলাইন দেখে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তব পরিস্থিতি ছিল তার চেয়েও বেশি নাটকীয়। আর্জেন্টিনার শক্তিশালী দল যেমন বড় ভূমিকা রেখেছে, তেমনি বুরকিনা ফাসোর চরম ভ্রমণক্লান্তি ও দলসংকটও তাদের বিপর্যয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।


ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা দখল নেয় পুরো মাঠের নিয়ন্ত্রণ। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৫-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পুরো ম্যাচে প্রায় ৮০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে বুরকিনা ফাসোর রক্ষণে একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। প্রতিপক্ষকে কার্যত কোনো সুযোগই তৈরি করতে দেয়নি তারা। আর্জেন্টিনার হয়ে গোলের খাতা খোলেন লাওতারো মার্তিনেজ। এরপর গোল করেন জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, নিকো পাজ ও হুলিয়ান আলভারেজ। বদলি হিসেবে নেমে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও জুলিয়ানো সিমিওনে যোগ করেন আরও গোল। এর সঙ্গে ম্যাচের মাত্র অষ্টম মিনিটে একটি আত্মঘাতী গোলও করে বসে বুরকিনা ফাসো। ফলে গোলের ব্যবধান ক্রমেই বড় হতে থাকে।


কিন্তু বুরকিনা ফাসোর জন্য সবচেয়ে বড় সমস্যা শুরু হয়েছিল মাঠে নামার আগেই। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৬২ নম্বরে থাকা এই আফ্রিকান দলটি ম্যাচের কয়েক ঘণ্টা আগেও ছিল বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে। ফ্লাইট জটিলতা ও ব্যবস্থাপনার সমস্যার কারণে জাতীয় দলের বেশিরভাগ নিয়মিত খেলোয়াড় আর্জেন্টিনার বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানান বলে জানা যায়। ফলে কোচ আমির আব্দোউকে বাধ্য হয়ে মূলত অনূর্ধ্ব-২৩ দলের তরুণ খেলোয়াড়দের নিয়ে একাদশ সাজাতে হয়। মূল জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়দের মধ্যে একমাত্র মিডফিল্ডার চেক বেবেল দৌউম্বিয়াই মাঠে ছিলেন।


এর ওপর ছিল ভয়াবহ ভ্রমণক্লান্তি। কাসাব্লাঙ্কা থেকে প্রায় ৯ হাজার ২৩১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ম্যাচ শুরুর মাত্র সোয়া পাঁচ ঘণ্টা আগে আর্জেন্টিনায় পৌঁছান বুরকিনা ফাসোর খেলোয়াড়েরা। ১১ ঘণ্টারও বেশি সময় বিমানে কাটানোর পর বিশ্রাম নেওয়া কিংবা দীর্ঘ ভ্রমণের ধকল কাটিয়ে ওঠার মতো সময়ও তারা পাননি। ফলে মাঠে নামার পর ক্লান্তি স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে নিজেদের সমর্থকদের সামনে পূর্ণ শক্তি নিয়ে খেলেছে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত বুরকিনা ফাসোর জালে সাতবার বল পাঠিয়ে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা