ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

নিম্ন মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করা হবে : শিক্ষামন্ত্রী

দেশের নিম্ন মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি
  • আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৪, সকাল ৮:৫৮ সময়
  • আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৪, সকাল ৮:৫৮ সময়
নিম্ন মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করা হবে : শিক্ষামন্ত্রী ছবি : সংগৃহীত
দেশের নিম্ন মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ২০১০ এর শিক্ষানীতির আলোকে নিম্ন মাধ্যমিক শিক্ষাকে অবৈতনিক অথবা স্বল্পমূল্যে দেওয়ার চেষ্টা করা হবে। টাকার জন্য কোনো শিক্ষার্থী যাতে নিম্ন মাধ্যমিক থেকে ঝরে না পড়ে, সেই প্রয়াস থাকবে আমাদের।

শনিবার (১৩ জানুয়ারি) রাতে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইরাব নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নতুন কারিকুলামে পরীক্ষা থাকবে কি না এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আমি শিগগিরই বিশেষজ্ঞদের সঙ্গে বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে মূল্যায়নটা এমনভাবে হওয়া উচিত, যাতে কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে।

শিক্ষার প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়ে যেকোনো অসংগতি বা অভিযোগের বিষয় সরাসরি উচ্চপর্যায়ের নজরে না এনে সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দেন নওফেল। বলেন, সরাসরি উচ্চপর্যায়ে প্রশ্ন করা হলে সেখান থেকে স্বাভাবিকভাবে একটি ডিফেন্সিভ উত্তর দেওয়া হয়। ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত হয় না। শিক্ষার তথ্য প্রবাহ নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের মাধ্যমে আবেদন করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইরাব সাধারণ সম্পাদক আকতারুজ্জামান। এ সময় ইরাবের যুগ্ম সম্পাদক নাজিউর রহমান সোহেল, আন্তর্জাতিক সম্পাদক নুর মোহাম্মদ, দপ্তর সম্পাদক সেলিম আহমেদসহ সংগঠনের অন্যরা উপস্থিত ছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা