ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

বিএনপির ঢাউস কমিটির ৬০০ নেতার ৬৩ জন কারাগারে

প্রায় দেড় দশক ধরে সরকার বিরোধী আন্দোলন করে আসছে বিএনপি। কখনো ঠিমেতালে কখনো জোর বেগে মাঠে থাকার চেষ্টা
  • আপলোড সময় : ১৬ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:৩৬ সময়
  • আপডেট সময় : ১৬ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:৩৬ সময়
বিএনপির ঢাউস কমিটির ৬০০ নেতার ৬৩ জন কারাগারে ছবি: সংগৃহীত
প্রায় দেড় দশক ধরে সরকার বিরোধী আন্দোলন করে আসছে বিএনপি। কখনো ঠিমেতালে কখনো জোর বেগে মাঠে থাকার চেষ্টা করেছে দলটি। তবে সরকার কিংবা ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কোনো আঘাত এলেই রাজনীতির মাঠ ফাঁকা রেখে যে যার মতো আত্মগোপনে চলে যান দলটির অধিকাংশ কেন্দ্রীয় নেতা।
এবারও ওই অনুশীলনের ব্যত্যয় ঘটেনি। গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ডাকা মহাসমাবেশে সংঘাতকে কেন্দ্র করে প্রশাসন কাঁদানে গ্যাস ছুঁড়লে মাঠ ছেড়ে চলে যান দলটির নেতাকর্মীরা। এর পর আড়াই মাস কেটে গেলেও এখনও স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসতে পারেনি বিএনপি।

বিএনপির প্রায় ৬০০ সদস্যের ঢাউস কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ নেতা কোথায় আছেন জানেন না দলটির নেতাকর্মীরা। অনেকে গত আড়াইমাসে তৃণমূলের সঙ্গে কোনো যোগাযোগই রাখেননি। কেন্দ্রীয় নেতাদের মধ্যে মাত্র ৬৩ জন গ্রেফতার হয়েছেন। বাকিদের বেশিরভাগই এখনও আত্মগোপনে। তাদের অবস্থান ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের নেতারা।

সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে দলের হাজার হাজার নেতাকর্মী কারাগারে— এমনটিই দাবি করে আসছিল বিএনপি। নির্বাচনের দিন দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, বিএনপির ১৩ হাজার ৪২৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ৪৯৯ মামলার এফআইআরে দলটির ৫২ হাজার ৩৪২ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

শনিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাগারে থাকা ৬৩ শীর্ষ নেতার মুক্তি চেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি কারাবন্দি নেতাদের যে তালিকা দিয়েছেন সেখানে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৩ জনের নাম রয়েছে।

রুহুল কবির রিজভী যে ৬৩ জনের তালিকা প্রকাশ করেছেন তাদের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাত্র ২৮ জন। বাকি ৩৫ জন্য মহানগর, জেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা। অথচ বিএনপির কেন্দ্রীয় নেতারা সংখ্যা প্রায় ৬০০। এদের মধ্যে জাতীয় নিরর্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্য মিলে ৫০২ জন, চেয়ারপারসনের উপদেষ্টা ৭৩ জন এবং দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য রয়েছেন ১৪ জন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান