ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক প্রকাশ্যে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’ চন্দ্রালোকিত রাত ও নির্বাচনের দিন-তারিখ ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর মূল্যস্ফীতি ১১ শতাংশের পূর্বাভাস আইএমএফের মেরিটোক্রেসির জনপ্রশাসন কতদূর?

সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’

সিনেমার পর্দায় এবার নতুন এক চমক নিয়ে আসছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। তাঁর নতুন সিনেমা ‘মহব্বত’-এর চিত্রনাট্য লিখছেন
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ১০:০ সময়
সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’

সিনেমার পর্দায় এবার নতুন এক চমক নিয়ে আসছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। তাঁর নতুন সিনেমা ‘মহব্বত’-এর চিত্রনাট্য লিখছেন জনপ্রিয় ইউটিউবার ও সিনেমা সমালোচক রাশেদুজ্জামান রাকিব। এত দিন যিনি সিনেমার গল্প, অভিনয় আর নির্মাণ নিয়ে বিশ্লেষণ করেছেন, এবার তিনিই নিজের লেখা গল্পের মাধ্যমে যুক্ত হচ্ছেন চলচ্চিত্র নির্মাণের সঙ্গে। আর সিনেমাটি পরিচালনা করবেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’খ্যাত নির্মাতা হিমেল আশরাফ।


সামাজিক যোগাযোগমাধ্যমে রাশেদুজ্জামান রাকিব ও হিমেল আশরাফ দুজনেই নতুন সিনেমা নিয়ে পোস্ট দিয়েছেন। হিমেল আশরাফ জানিয়েছেন, সিনেমা নিয়ে দীর্ঘদিনের বিশ্লেষণ ও ভালোবাসাকে এবার গল্পের পাতায় নিয়ে আসছেন রাকিব। তাঁর চিত্রনাট্য লেখার যাত্রা শুরু হচ্ছে ‘মহব্বত’ সিনেমার মাধ্যমে। রাকিবের লেখা গল্পে শাকিব খানকে কেমন চরিত্রে দেখা যাবে, তা নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সিনেমার নাম ‘মহব্বত’ হওয়ায় গল্পের ধরন নিয়েও কৌতূহল রয়েছে। তবে সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কোন অভিনেত্রী অভিনয় করবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ফলে নায়িকা কে হচ্ছেন, সেই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষায় রয়েছেন ভক্তরা।


সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন শাকিব খান। এর আগে হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। নতুন সিনেমাটিও নির্মাতা ও অভিনেতার এই জুটির আরেকটি কাজ হতে যাচ্ছে। সিনেমাটি প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া। এখন দেখার বিষয়, সিনেমা নিয়ে বিশ্লেষণের মাধ্যমে পরিচিতি পাওয়া রাশেদুজ্জামান রাকিব চিত্রনাট্যকার হিসেবে কতটা চমক দেখাতে পারেন। আর ‘মহব্বত’-এ শাকিব খানের বিপরীতে কে আসছেন, সেই ঘোষণা কবে আসে—এখন সেই অপেক্ষাতেই সিনেমাপ্রেমীরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার