ঢাকা | |
সংবাদ শিরোনাম :

অভিজিৎ মুক্তি পেলেও এখনো কারাবন্দি সিজেপির দুই নেতা

ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা ওড়ানোকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। যন্তর মন্তরে পতাকা ওড়ানোর ঘটনায় গ্রেপ্তার হওয়া
  • আপলোড সময় : ১৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ১৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪১ সময়
অভিজিৎ মুক্তি পেলেও এখনো কারাবন্দি সিজেপির দুই নেতা

ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা ওড়ানোকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। যন্তর মন্তরে পতাকা ওড়ানোর ঘটনায় গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকার মুক্তির জন্য এবার আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁদের আইনজীবীরা। জামিনদারদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মুক্তির আবেদন করা হয়েছে। রোববার দুপুরের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আইনজীবীদের দাবি, গ্রেপ্তারের দিন জামিনদার উপস্থিত না থাকায় সৌরভ দাস ও আশুতোষ রানকাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। তবে তাঁদের জামিনের আবেদন পাওয়ার পর দিল্লি পুলিশ জামিনদারদের দেওয়া তথ্য যাচাই করছে বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। এর আগে বুধবার এই দুই নেতাকে পাঁচ দিনের জন্য তিহার কারাগারে পাঠানো হয়। পুলিশের অভিযোগ, তাঁরা শান্তি বজায় রাখার মুচলেকার শর্ত ভঙ্গ করেছেন এবং যন্তর মন্তরে অনধিকার প্রবেশ করেছেন। সম্প্রতি দিল্লির এই স্থানটিকে বিক্ষোভের জন্য নির্ধারিত স্থানের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


পুলিশের ভাষ্য অনুযায়ী, বারবার নিয়ম ভঙ্গ, জনশান্তি বিঘ্নিত করা কিংবা অন্যদের উসকে দেওয়ার আশঙ্কায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে একটি বিক্ষোভের ঘটনায় আটক হওয়ার পর সৌরভ ও আশুতোষ এক বছরের জন্য শান্তি বজায় রাখার মুচলেকায় সই করেছিলেন। তাঁদের সঙ্গে থাকা অজিঙ্কা শিন্ডে অবশ্য শান্তি রক্ষার মুচলেকায় সই করার পর মুক্তি পান। এদিকে, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই নেতার একটি ছবি প্রকাশ করে তাঁদের মুক্তির অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন। এর আগে তিনি অভিযোগ করেছিলেন, সরকারের বিরুদ্ধে ভিন্নমত প্রকাশের কারণে তাঁদের দমন করা হচ্ছে। তাঁর দাবি, জাতীয় পতাকা ওড়ানোর ঘটনাকে কেন্দ্র করেই সৌরভ ও আশুতোষকে হেফাজতে পাঠানো হয়েছে।


অন্যদিকে, অভিজিৎ দীপকেও সম্প্রতি আটক করেছিল দিল্লি পুলিশ। শুক্রবার কনট প্লেসের সেন্ট্রাল পার্কে দলের ঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় ঝান্ডেওয়ালানে নিজের বাসভবনের কাছ থেকে তাঁকে আটক করা হয়। পরে নতুন একটি মুচলেকায় সই করার পর শনিবার তাঁকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। এখন সৌরভ দাস ও আশুতোষ রানকার মুক্তির আবেদন নিয়ে প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তাঁদের সমর্থকেরা। জাতীয় পতাকা ওড়ানোর ঘটনাকে কেন্দ্র করে এই গ্রেপ্তার ও মুক্তির আবেদন ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ