ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

বাংলা‌দেশের আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংক সহায়তা করবে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংক সহায়তা করবে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ে তার
  • আপলোড সময় : ১৮ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৩৬ সময়
  • আপডেট সময় : ১৮ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৩৬ সময়
বাংলা‌দেশের আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংক সহায়তা করবে : অর্থমন্ত্রী ছবি : সংগৃহীত
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংক সহায়তা করবে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ে তার সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেক-এর সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক জানিয়েছে দেশের আর্থিক খাতে সংস্কার দরকার। এ বিষয়ে তারা সহযোগিতা করতে প্রস্তুত। একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়নে সার্বিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন।

কোন কোন বিষয়ে সংস্কার করা হবে জানতে চাইলে সুনিদির্ষ্ট কোনো খাত উল্লেখ না করে তিনি বলেন, সার্বিকভাবেই সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে।

আবদুল্লায়ে সেক বলেন, স্বাধীনতার পর এ পর্যন্ত প্রায় ৫২ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। সম্প্রতি আরও ১৬ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এ দেশের আর্থিক খাতের মুদ্রা বিনিময় হার, মুদ্রানীতি, সুদের হার সংস্কারের পাশাপাশি মূল্যস্ফীতি কমানোর কার্যকর উদ্যোগ নিতে বলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প