ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিগ-বি নিয়ে জাপানের সঙ্গে আলোচনায় তৃতীয় কোনো দেশ ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার দফা দাবিতে শাহবাগে এনসিপির বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি তাহসিফের মৃত্যুর ঘটনায় ঘনিষ্ঠ বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন অধ্যায়, ‘বিগ-বি’ উদ্যোগে আসছে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৯১ একসময় অর্থের প্রয়োজনই ফুরিয়ে যাবে, কী ভাবছেন ইলন মাস্ক? এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন তাহসিফের লাশের সঙ্গে পাওয়া গেল আইফোন, আরও যা মিলল

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মাছের ঘের দখলের অভিযোগ

বাগেরহাটের মোংলা উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মাছের ঘের দখলের অভিযোগ উঠেছে। প্রতিবাদে ভুক্তভোগী মাছ চাষীরা উপজেলা পরিষদের
  • আপলোড সময় : ১৮ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:১ সময়
  • আপডেট সময় : ১৮ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:১ সময়
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মাছের ঘের দখলের অভিযোগ ছবি : সংগৃহীত
বাগেরহাটের মোংলা উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মাছের ঘের দখলের অভিযোগ উঠেছে। প্রতিবাদে ভুক্তভোগী মাছ চাষীরা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বেলা ১১টায় মানববন্ধন করে এই ক্ষোভ প্রকাশ করা হয়।

মানববন্ধনে মাছ চাষী কালাম শেখ বলেন, উপজেলার মিঠাখালীর ইউনিয়নে সাতঘরিয়া এলাকায় সে সাত বিঘার একটি মাছের ঘের করে আসছেন। কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ায় উৎপল মন্ডল বেপরোয়া হয়ে ওঠেন। চেয়ারে বসেই তার সাত বিঘার মাছের ঘেরটি দুই বছর ধরে জোরপূর্বক দখলে নিয়ে যায়। এভাবে অনেকের ঘেরই জোরপূর্বক দখলে নিয়ে সে মাছ চাষ করছে।

তার এই কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে চেয়ারম্যান উৎপল। এছাড়া উৎপল মন্ডলের বিরুদ্ধে ওয়ারেশ কাম সার্টিফিকেট, নাগরিক সনদপত্রসহ বিভিন্ন কাজে গেলে টাকা চেয়ে বসে। টাকা না দিলে চেয়ারম্যান কোন কাজ করে না বলে অভিযোগ উঠে।

এ বিষয়ে চেয়ারম্যান উৎপল মন্ডলের কাছে জানতে চাইলে তিনি দাবী করেন, সাতঘরিয়া এলাকায় কালাম শেখের ঘেরে কোনদিন সে যায়নি। তাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। তিনি এর সাথে জড়িত নন। আর টাকা নিয়ে কাজ করার বিষয়টিও মিথ্যা।

জানতে চাইলে এ প্রসঙ্গে মোংলা-রামপালের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, মানববন্ধন হয়েছে শুনেছি। ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত করে চেয়ারম্যান উৎপল মন্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম