ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগে মুখ খুললেন বলিউড তারকারা ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ‘টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন’ স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ তারেক রহমানের বিনিয়োগ নিশ্চিত করতে অর্থ পাচার বন্ধ করতে চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিরিয়ায় মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫ ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী ৩০ বছরে ঢাকায় নির্মাণ বেড়েছে ১৮৮ শতাংশ প্রশাসনিক পর্যালোচনার বৃত্তে আটকা পে-স্কেল নতুন রাষ্ট্রপতি সেপ্টেম্বরে

ইউনিভার্সিটি অব স্কলার্স ও রংপুর রাইডার্সের ‘বোলারস হান্ট’

বাংলাদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ স্কলার্স এবং রংপুর রাইডার্স যৌথভাবে নতুন বোলিং প্রতিভা সন্ধানের উদ্যোগ নিয়েছে। চলতি
  • আপলোড সময় : ২০ জানুয়ারী ২০২৪, বিকাল ৫:৪৭ সময়
  • আপডেট সময় : ২০ জানুয়ারী ২০২৪, বিকাল ৫:৪৭ সময়
ইউনিভার্সিটি অব স্কলার্স ও রংপুর রাইডার্সের ‘বোলারস হান্ট’ ছবি : সংগৃহীত
বাংলাদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ স্কলার্স এবং রংপুর রাইডার্স যৌথভাবে নতুন বোলিং প্রতিভা সন্ধানের উদ্যোগ নিয়েছে। চলতি বিপিএল থেকেই বোলারস হান্ট নামের এই উদ্যোগে শুরু হয়েছে। এই হান্টের মাধ্যমে ইউনিভার্সিটি অফ স্কলার্সের পাঁচজন শিক্ষার্থী সুযোগ পাবে রংপুর রাইডার্সের নেট এ বোলিং করার।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব এ জানুয়ারির ১৪ ও ১৫ তারিখে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে থেকে পাঁচজন নির্বাচিত হন। নির্বাচিত শিক্ষার্থীরা রংপুর রাইডার্সের পেশাদার ক্রিকেটারদের কাছ থেকে বোলিং টিপস পাবেন এবং তাদের সাথে বোলিং করার সুযোগ পাবেন।

এ প্রসঙ্গে ইউনিভার্সিটি অফ স্কলার্সের ভাইস চেয়ারম্যান মো. আরিফুল হক সোহান বলেন, আমরা শুধু পড়াশুনা না বরং খেলাধুলায়ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে চাই। এই হান্টের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব জাগ্রত করতে চাই।

ফিটনেস ট্রেনার রুবাইয়াতুল হক ম্যাক বলেন, ইউনিভার্সিটি অফ স্কলার্স একটি অসাধারণ বিশ্ববিদ্যালয়। তারা শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। এই হান্টের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দক্ষতা উন্নত করার সুযোগ পাবে। ইউনিভার্সিটি অফ স্কলারশিপ ধন্যবাদ জানাচ্ছি রংপুর রাইডার্সকে এবারের বিপিএলে স্পনসর করার জন্য।

ইউনিভার্সিটি অফ স্কলার্সের সহকারী পরিচালক (প্রশাসন) অভিষেক রেজা বলেন, আমাদের দেশে খেলোয়াড়রা কমবেশি পড়াশোনার দিক দিয়ে পিছানো থাকে। আই স্কলার্স সাহায্য করে যাতে এই জিনিসটি ফিউচারে তারা না ফেস করে।

ইউনিভার্সিটি অফ স্কলার্সের সদস্য বোর্ড অফ ট্রাস্টি আব্দুল হাসিব সিদ্দিক বলেন, আমরা ভবিষ্যতেও এই হান্টের আয়োজন করব। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা খেলাধুলার মাধ্যমে উন্নতি করুক। ভবিষ্যতে রংপুর রাইডার্সের সাথে আরো অনেক উদ্যোগ নেওয়ারও আমাদের ইচ্ছা আছে। ইউনিভার্সিটি অফ স্কলার্সের বোলারস হান্ট একটি যুগান্তকারী উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা পেশাদার ক্রিকেটারদের কাছ থেকে টিপস পাবেন এবং তাদের সাথে বোলিং করার সুযোগ পাবেন। এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যতের জন্য অনেক উপকারী হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প