ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ রিপাবলিকানদের ভরাডুবির পর ‘স্পেস লেজার’ নিয়ে ব্যঙ্গ মাস্কের কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে ডেমোক্র্যাট মার্সি ক্যাপ্টুর আদালত প্রাঙ্গণে মামলার বাদীকে মারধর করায় কারাগারে নারী সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ৩ মামলা, আসামি ২৩০০, গ্রেপ্তার ১১ ‘যদি আমাদের লোকেরা ভোট দেয়, আমরা বিপুল ভোটে জিতব’ সাজেকে চলমান অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ বেলা ১১টায় জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন চীনের আন্তর্জাতিক মন্ত্রীর

রিপাবলিকানদের ভরাডুবির পর ‘স্পেস লেজার’ নিয়ে ব্যঙ্গ মাস্কের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের একের পর এক পরাজয়ের পর ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৫২ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৫২ সময়
রিপাবলিকানদের ভরাডুবির পর ‘স্পেস লেজার’ নিয়ে ব্যঙ্গ মাস্কের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের একের পর এক পরাজয়ের পর ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। নির্বাচনে হস্তক্ষেপকারী ‘মহাকাশের লেজার’ও এবার কাজ করেনি—সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমন রসিকতা করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।


নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানদের পক্ষে বিপুল অর্থ ব্যয় করেও প্রত্যাশিত ফল না আসায় মাস্কের এই মন্তব্যকে ব্যর্থতা আড়ালের কৌতুকপূর্ণ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, মহাকাশে তথ্য সংরক্ষণকেন্দ্র স্থাপনের বিষয়টি এখন বেশ আকর্ষণীয় মনে হচ্ছে। মাস্কের এই মন্তব্যের কিছুক্ষণ আগেই টেক্সাসের নবনির্বাচিত সিনেটর জেমস টালারিকো তাঁর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন।


নির্বাচনে জয় উদ্‌যাপন করতে অঙ্গরাজ্যটির রাজধানী অস্টিনে দেওয়া বক্তব্যে টালারিকো বলেন, তাঁরা এই নির্বাচনে পিছিয়ে থাকা অবস্থান থেকে লড়াই করেছেন। তাঁদের মোকাবিলা করতে হয়েছে ৩০ কোটি ডলারের বেশি অর্থের নির্বাচনী প্রচারণা। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনের ইতিহাসে কোনো প্রচারণায় এত বিপুল অর্থ ব্যয় হয়নি। এ ছাড়া অর্থের বিনিময়ে প্রচারিত নেতিবাচক বিজ্ঞাপন, অপপ্রচার, বিদেশি স্বয়ংক্রিয় প্রচারযন্ত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া ভিডিওর বিরুদ্ধেও তাঁদের লড়তে হয়েছে বলে জানান তিনি।


টেক্সাসে টালারিকোর জয় এবারের নির্বাচনের অন্যতম আলোচিত ঘটনা। কারণ, অঙ্গরাজ্যটি দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। বিজয়ী বক্তব্যে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ ও প্রচারণায় প্রভাব বিস্তারকারী ধনকুবেরদেরও সমালোচনা করেন। তাঁর বক্তব্যের লক্ষ্য ছিলেন ইলন মাস্ক। উল্লেখ্য, এবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের অন্যতম বড় আর্থিক সহায়তাকারী ছিলেন মাস্ক। এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, কংগ্রেস নির্বাচনে রিপাবলিকানদের প্রচারণায় সহায়তার জন্য প্রায় ২৫ কোটি ডলার ব্যয় করেছেন তিনি। বিপুল অর্থ বিনিয়োগের পরও দলটির নির্বাচনী ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় তাঁর ব্যঙ্গাত্মক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী