ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ জাতীয় জাদুঘর পরিদর্শন করলেন চীনা মন্ত্রী যুক্তরাষ্ট্রের নির্বাচনে নেতৃত্ব বদলালেও ইরানবিরোধী নীতির পরিবর্তন হবে না: মোজতবা খামেনি রিপাবলিকানদের পরাজয়, স্বীকারোক্তি ট্রাম্পের আশুগঞ্জে পুলিশ ফাঁড়ি থেকে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ ১৪ দফা দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সামিট এলএনজি টার্মিনাল বন্ধ, দেশজুড়ে গ্যাস সংকট ব্যবসায়ী নাসিরের করা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি মিরপুরের সড়কে শ্রমিক নেই, নিরাপত্তায় ১০ হাজার পুলিশ সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন

আবারও বাড়লো স্বর্ণের দাম

দেশের স্বর্ণবাজারে আবারও দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। মাত্র দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাড়ানো হলো স্বর্ণের দাম। এবার
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৬, বিকাল ৬:০ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৬, বিকাল ৬:০ সময়
আবারও বাড়লো স্বর্ণের দাম

দেশের স্বর্ণবাজারে আবারও দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। মাত্র দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাড়ানো হলো স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। নতুন এই দামের সঙ্গে নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।


বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে পাকা স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।


পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হয়। নতুন সিদ্ধান্তে শুধু ২২ ক্যারেট নয়, অন্যান্য মানের স্বর্ণের দামও সমন্বয় করা হয়েছে। তবে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। এর আগে গত ২ নভেম্বর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছিল বাজুস। সেই বৃদ্ধির রেশ কাটতে না কাটতেই আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। ফলে স্বর্ণ কিনতে ক্রেতাদের এখন আগের তুলনায় আরও বেশি অর্থ গুনতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী