ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ জাতীয় জাদুঘর পরিদর্শন করলেন চীনা মন্ত্রী যুক্তরাষ্ট্রের নির্বাচনে নেতৃত্ব বদলালেও ইরানবিরোধী নীতির পরিবর্তন হবে না: মোজতবা খামেনি রিপাবলিকানদের পরাজয়, স্বীকারোক্তি ট্রাম্পের আশুগঞ্জে পুলিশ ফাঁড়ি থেকে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ ১৪ দফা দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সামিট এলএনজি টার্মিনাল বন্ধ, দেশজুড়ে গ্যাস সংকট ব্যবসায়ী নাসিরের করা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি মিরপুরের সড়কে শ্রমিক নেই, নিরাপত্তায় ১০ হাজার পুলিশ সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন

তাহসিফ হ'ত্যা মামলায় দিশার ফের ৭ দিনের রিমান্ড আবেদন

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যার রহস্য উদ্‌ঘাটনে গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশাকে আরও জিজ্ঞাসাবাদ করতে
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৬, বিকাল ৬:২ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৬, বিকাল ৬:২ সময়
তাহসিফ হ'ত্যা মামলায় দিশার ফের ৭ দিনের রিমান্ড আবেদন

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যার রহস্য উদ্‌ঘাটনে গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশাকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এ জন্য তার বিরুদ্ধে নতুন করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।


বুধবার (৪ নভেম্বর) ঢাকার আদালতে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। এর আগে গত ১ নভেম্বর দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত চার দিনের অনুমতি দেন। রিমান্ডের মেয়াদ শেষে মঙ্গলবার তাকে পুনরায় আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের অগ্রগতির স্বার্থে তাকে আরও সাত দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।


মামলার বিবরণে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় পরিচিত ছোট বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। এরপর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলায় সন্দেহভাজন হিসেবে আহমেদ শাহরিয়ার রেজা দীপ ও জেরিকা তাসনীম দিশাকে গ্রেপ্তার দেখানো হয়। এখন হত্যাকাণ্ডের পেছনের ঘটনা ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে দিশাকে আবারও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী