ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জামায়াত নেতা আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি ইলন মাস্কের বাহাত্তরের সংবিধানকে খাটো করার সুযোগ নেই: ড. কামাল হোসেন গাছের নিচে ফেলে যাওয়া বাবাকে শেষ পর্যন্ত ঘরে নিলেন বড় ছেলে ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্র না দেওয়ার নির্দেশ সরকারি কর্মচারীদের জন্য ২০০ কোটি টাকায় তৈরি হবে ১৮৪টি ফ্ল্যাট জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা ‘তাহসিফ ভিডিও না করলে’ অজানা থাকত শেখ হাসিনা কীভাবে ‘পালিয়ে গেছেন’: রাষ্ট্রপক্ষের আইনজীবী ‘ইনশাআল্লাহ’ থেকে ‘আলহামদুলিল্লাহ’, ঐতিহাসিক জয়ের পর ট্রাম্পকে খোঁচা আল-সাইয়েদের বাংলাদেশে শিক্ষক-শিক্ষার্থীদের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে: এইচআরডব্লিউ

বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্তের নতুন সিনেমা ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। ‘ধর্মন’ নামের এই সিনেমায় তাঁর
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৭ সময়
বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্তের নতুন সিনেমা ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। ‘ধর্মন’ নামের এই সিনেমায় তাঁর সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেত্রী শ্রীলীলা। দুজনের বয়সের ব্যবধান প্রায় ৫০ বছর হওয়ায় সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।


ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ‘ধর্মন’ সিনেমাটি পরিচালনা করছেন অশ্বথ মারিমুথু। এই প্রথমবার তাঁর পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন রজনীকান্ত। একই সিনেমার মাধ্যমে প্রথমবার রজনীকান্তের সঙ্গে পর্দায় জুটি বাঁধার সুযোগ পাচ্ছেন শ্রীলীলাও। ইতিমধ্যে অভিনেত্রীকে স্বাগত জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। ভিডিওতে শ্রীলীলার উপস্থিতির আভাস দেওয়া হয়েছে। তবে তাঁর চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। সিনেমাটিতে রজনীকান্ত ও শ্রীলীলা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সিমরন, নয়নতারা, যোগী বাবু ও রাশি খান্না। সিনেমাটির প্রথম প্রচার ঝলক প্রকাশের পর থেকেই রজনীকান্তের চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।


প্রাথমিক তথ্য অনুযায়ী, সিনেমাটিতে একজন চিকিৎসকের চরিত্রে দেখা যেতে পারে রজনীকান্তকে। তবে তাঁর চরিত্রের পরিচয় দিতে গিয়ে নির্মাতারা ব্যবহার করেছেন ‘কেট্টা পৈয়ন’ শব্দবন্ধ। যার অর্থ খারাপ মানুষ। ফলে সিনেমাটিতে রজনীকান্তকে নেতিবাচক বৈশিষ্ট্যের কোনো চরিত্রে দেখা যাবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে রহস্য। অন্যদিকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নিজের অবস্থান ক্রমেই শক্ত করছেন শ্রীলীলা। চলতি বছরের শুরুতে ‘পরাশক্তি’ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। এরপর একাধিক বড় বাজেটের সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন এই অভিনেত্রী।


ধনুষ ও মমুটী অভিনীত আসন্ন ‘ওম’ সিনেমায় ধনুষের স্ত্রী রোজা চরিত্রে দেখা যাবে শ্রীলীলাকে। এ ছাড়া অজিত কুমারের ‘ডেয়ারডেভিল’ সিনেমাতেও যুক্ত হয়েছেন তিনি। ‘ধর্মন’ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। এর আগে রজনীকান্ত অভিনীত ‘পেটা’, ‘দরবার’, ‘জেলার’, ‘ভেট্টৈয়ন’ ও ‘কুলি’ সিনেমায় সংগীত পরিচালনা করেছেন তিনি। ফলে নতুন সিনেমায় রজনীকান্ত ও অনিরুদ্ধের জুটি নিয়েও সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।


তবে এখনো সিনেমাটির মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘ধর্মন’। সব মিলিয়ে রজনীকান্তের নতুন চরিত্র, শ্রীলীলার সঙ্গে বয়সের বড় ব্যবধানের জুটি এবং রহস্যময় কাহিনি—সবকিছু মিলিয়ে মুক্তির আগেই আলোচনায় উঠে এসেছে ‘ধর্মন’।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী