ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘ইনশাআল্লাহ’ থেকে ‘আলহামদুলিল্লাহ’, ঐতিহাসিক জয়ের পর ট্রাম্পকে খোঁচা আল-সাইয়েদের বাংলাদেশে শিক্ষক-শিক্ষার্থীদের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে: এইচআরডব্লিউ ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টন ওজনের মহাকাশযান রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব ইরান যুদ্ধের জেরে নির্বাচনে পরাজয়, তবুও সিদ্ধান্তে অটল ট্রাম্প

আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনব্যাপী সরকারি সফরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সফরে
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৪ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৪ সময়
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনব্যাপী সরকারি সফরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সফরে মোংলা বন্দরের বড় উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, আন্তর্জাতিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ, ঐতিহাসিক মাজার জিয়ারত এবং ক্রীড়া উৎসবের উদ্বোধন করবেন তিনি।


নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে সরাসরি বাগেরহাটের মোংলায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে মোংলা বন্দরে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন সরকারপ্রধান। এরপর মোংলা বন্দরের সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি নতুন কনটেইনার জেটি নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের পণ্য পরিবহন ও কনটেইনার ব্যবস্থাপনার সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।


মোংলার কর্মসূচি শেষে দুপুরে প্রধানমন্ত্রী হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে সড়কপথে খুলনায় গিয়ে খুলনা সার্কিট হাউসে মধ্যাহ্নবিরতি করবেন। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস—সিজন টু’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তারেক রহমান। সব কর্মসূচি শেষে একই দিন তাঁর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।


এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে খুলনা ও বাগেরহাটে স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাঁকে স্বাগত জানাতে খুলনা নগরীর বিভিন্ন সড়কের দেয়ালে দক্ষিণাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি সফর নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী