ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘ইনশাআল্লাহ’ থেকে ‘আলহামদুলিল্লাহ’, ঐতিহাসিক জয়ের পর ট্রাম্পকে খোঁচা আল-সাইয়েদের বাংলাদেশে শিক্ষক-শিক্ষার্থীদের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে: এইচআরডব্লিউ ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টন ওজনের মহাকাশযান রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব ইরান যুদ্ধের জেরে নির্বাচনে পরাজয়, তবুও সিদ্ধান্তে অটল ট্রাম্প

‘ইনশাআল্লাহ’ থেকে ‘আলহামদুলিল্লাহ’, ঐতিহাসিক জয়ের পর ট্রাম্পকে খোঁচা আল-সাইয়েদের

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রতিনিধি মাইক রজার্সকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ও
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫০ সময়
‘ইনশাআল্লাহ’ থেকে ‘আলহামদুলিল্লাহ’, ঐতিহাসিক জয়ের পর ট্রাম্পকে খোঁচা আল-সাইয়েদের

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রতিনিধি মাইক রজার্সকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ও সাবেক স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল আল-সাইয়েদ। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হওয়ার গৌরব অর্জন করেছেন ৪২ বছর বয়সী এই রাজনীতিক।


বুধবার ভোরে ডেট্রয়েটে দলীয় সমর্থকদের সামনে দেওয়া বক্তব্যে নিজের বিজয় ঘোষণা করেন তিনি। ভাষণের শুরুতেই নির্বাচনী প্রচারণার সময় বারবার বলা ‘ইনশাআল্লাহ’ শব্দটির প্রসঙ্গ তুলে আল-সাইয়েদ বলেন, অবশেষে সেই প্রত্যাশা পূরণ হওয়ায় এখন তা ‘আলহামদুলিল্লাহ’ বলার সময় এসেছে। প্রচারণার সময় নিজের নাম ও ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে বিরোধীদের আক্রমণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন নবনির্বাচিত এই সিনেটর। তাঁর ভাষ্য, রাজনৈতিক প্রতিপক্ষ এমন একটি আমেরিকার স্বপ্ন দেখে, যেখানে সমাজের নির্দিষ্ট একটি অংশের জন্যই জায়গা রয়েছে। অথচ বাস্তব আমেরিকা সবার জন্য সমান সুযোগ দেওয়ার মতো উদার।


পরাজিত প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে উদ্দেশ করে আল-সাইয়েদ বলেন, রজার্স বেছে নিয়েছিলেন ঘৃণার পথ, আর মিশিগানের মানুষ বেছে নিয়েছেন আশাকে। একই সঙ্গে তাঁকে অবসর জীবন উপভোগ করার পরামর্শও দেন তিনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে আরবি স্নেহসূচক শব্দ ‘হাবিবি’ বলে সম্বোধন করে আল-সাইয়েদ জানান, আগামী জানুয়ারিতে সাংবিধানিক নিয়ম অনুযায়ী ভ্যান্সকেই তাঁকে শপথ পড়াতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষের জবাবে তিনি বলেন, তাঁর নাম উচ্চারণে অসুবিধা হলে শপথের পর ট্রাম্প তাঁকে ‘সিনেটর’ বলেই সম্বোধন করতে পারেন।


নির্বাচনে অর্থের বিপুল প্রভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। আল-সাইয়েদের দাবি, প্রাথমিক ও মূল নির্বাচন মিলিয়ে তাঁর বিরুদ্ধে ৩৫ কোটি ডলারের বেশি ব্যয় করেছে বিরোধী পক্ষ। এর মধ্যে শুধু প্রাথমিক নির্বাচনেই খরচ হয়েছে সাত কোটি ডলার। পাশাপাশি আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির ৪ কোটি ২০ লাখ ডলার ব্যয়ের প্রসঙ্গ তুলে সংস্থাটিকে দুবার পরাজিত করার সুযোগ দেওয়ায় ভোটারদের ধন্যবাদ জানান তিনি। ফিলিস্তিনি শিশুদের ওপর হামলায় মার্কিন করদাতাদের অর্থ ব্যবহারের বিরোধিতা করে আল-সাইয়েদ বলেন, এমন অবস্থান ঘৃণার নয়, বরং ভালোবাসার প্রকাশ। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের অর্থ যুদ্ধ, বর্ণবাদ ও আগ্রাসনে ব্যয় না করে দেশের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নে কাজে লাগানো উচিত।


রাজনীতিতে অর্থের প্রভাব কমানো, সাধারণ মানুষের আয় বাড়ানো এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে নিজের অগ্রাধিকারের তালিকায় রেখেছেন নবনির্বাচিত এই সিনেটর। তিনি বলেন, কেবল একটি সিনেট আসন জয় নয়, বরং রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনাই তাঁর মূল লক্ষ্য। দীর্ঘ ১৯ মাসের নির্বাচনী লড়াইয়ে পাশে থাকা স্ত্রী সারা, সন্তান, পরিবারের সদস্য, তৃণমূলের কর্মী, শ্রমিক সংগঠনের সদস্য এবং দলীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান আব্দুল আল-সাইয়েদ। আগামী ছয় বছর সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং উন্নত ভবিষ্যৎ গড়তে ওয়াশিংটনে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী