ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক হোসেন ইরান যুদ্ধের খরচ ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে আদায় করতে চান ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা অনেক কঠিন: জ্বালানিমন্ত্রী বিয়ে নিয়ে পুরুষদের মনে ভয়ের ৬ কারণ পেট্রোল পাম্পে ভয়ঙ্কর জালিয়াতি পেল বিএসটিআই ‘ওয়ালাইকুম সালাম’ বলার আগেই পয়েন্ট অব অর্ডার, এমপিকে থামিয়ে স্পিকারের রসিকতা সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় চিকিৎসাধীন লুৎফুজ্জামান বাবর, লাগবে ‘জটিল অস্ত্রোপচার’ আন্তালিয়ায় তুর্কি ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে সাত শর্ত মানার আহ্বান ইরানের

‘ওয়ালাইকুম সালাম’ বলার আগেই পয়েন্ট অব অর্ডার, এমপিকে থামিয়ে স্পিকারের রসিকতা

জাতীয় সংসদের অধিবেশন শুরু হতেই বক্তব্য দিতে দাঁড়িয়ে পড়েন এক সংসদ সদস্য। কিন্তু স্পিকার তখনো কেবল সংসদ সদস্যদের
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, দুপুর ২:১১ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, দুপুর ২:১১ সময়
‘ওয়ালাইকুম সালাম’ বলার আগেই পয়েন্ট অব অর্ডার, এমপিকে থামিয়ে স্পিকারের রসিকতা

জাতীয় সংসদের অধিবেশন শুরু হতেই বক্তব্য দিতে দাঁড়িয়ে পড়েন এক সংসদ সদস্য। কিন্তু স্পিকার তখনো কেবল সংসদ সদস্যদের সালাম জানাচ্ছিলেন। এর মধ্যেই হাত তুলে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নেওয়ায় সংসদ সদস্যকে থামিয়ে মজার মন্তব্য করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তাঁর তাৎক্ষণিক রসিকতায় সংসদ কক্ষে তৈরি হয় হাস্যরসের পরিবেশ।


মঙ্গলবার ১০ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকের শুরুতে এ ঘটনা ঘটে। অধিবেশনের শুরুতে বক্তব্য দিতে দাঁড়ান সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। তখনই তাঁকে থামিয়ে স্পিকার বলেন, ‘শুধু আপনাদের আসসালামু আলাইকুম দিলাম। এর মধ্যেই তো আপনি একটা হাত তুলে দিলেন। ওয়ালাইকুম সালাম শোনার আগেই তো আপনি একটা হাত তুলে দিলেন।’


এরপর ওই সংসদ সদস্য একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও নিয়ে নিজের আপত্তির কথা তুলে ধরেন। তাঁর অভিযোগ, ভিডিওতে সংসদীয় স্থায়ী কমিটির ক্ষমতা ও সুপারিশের বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে কমিটিকে হেয় করা হয়েছে। তিনি বলেন, সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ ছাড়া মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই—এমন বক্তব্য ভিডিওতে তুলে ধরা হয়েছে। অথচ কমিটির সুপারিশ মন্ত্রণালয় গ্রহণ করতেও পারে, নাও পারে—এমন বক্তব্যের মাধ্যমে কমিটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছোট করা হয়েছে বলে দাবি করেন তিনি।


এ ধরনের প্রচারণার পেছনে সংসদ ভবনের ভেতরে কিংবা বাইরে কোনো প্রভাবশালী মহলের ইন্ধন থাকতে পারে বলেও অভিযোগ করেন ওই সংসদ সদস্য। সংশ্লিষ্ট অনলাইন সংবাদমাধ্যমটির বৈধ নিবন্ধন নেই উল্লেখ করে তিনি বিষয়টি তদন্তে কমিটি গঠন এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।


জবাবে স্পিকার সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত বিধি ও সংসদীয় শিষ্টাচার মেনে চলার ওপর গুরুত্ব দেন। তিনি জানান, পয়েন্ট অব অর্ডারে কোনো বিষয় উত্থাপন করতে হলে প্রথমে দাঁড়িয়ে কোন বিধির আওতায় বক্তব্য দেওয়া হচ্ছে, তা স্পষ্ট করতে হয়। সাধারণত দিনের কার্যসূচির একটি অংশ শেষ হওয়ার পর এবং পরবর্তী অংশ শুরুর মধ্যবর্তী সময়ে এ ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ থাকে।


স্পিকার আরও বলেন, তখনো অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি। তিনি কেবল সংসদ সদস্যদের সালাম জানিয়েছিলেন। তাই প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর সংসদীয় বিধি মেনে বিষয়টি আবারও উত্থাপনের পরামর্শ দেন তিনি। নিয়ম অনুযায়ী বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন স্পিকার। এভাবেই অধিবেশনের শুরুতে স্পিকারের রসিক মন্তব্যের মধ্য দিয়ে সংসদ কক্ষে হাস্যরসের সৃষ্টি হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী