ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই নতুন পে স্কেল বাস্তবায়নে ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক মাদক চোরাচালানের দায়ে সৌদিতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার হারাম উপার্জনের অর্থ দান-সদকা করলে কি সওয়াব পাওয়া যায়? জরুরি সভা ডেকেছে বিজিএমইএ, মজুরি বোর্ডের বৈঠক বর্জনের হুমকি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী

জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর বিলুপ্ত করে প্রতিষ্ঠানটিকে দুই ভাগে বিভক্ত করার উদ্যোগ শিগগিরই আইনি ভিত্তি পেতে যাচ্ছে
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৯ সময়
  • আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৯ সময়
এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী

জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর বিলুপ্ত করে প্রতিষ্ঠানটিকে দুই ভাগে বিভক্ত করার উদ্যোগ শিগগিরই আইনি ভিত্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এনবিআরকে দুই ভাগে বিভক্ত করার বিষয়টি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। এখন দ্রুতই এর আইনি রূপ দেওয়া হবে। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন অর্থমন্ত্রী। এর আগে তিনি শুল্ক ও কর কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন।


দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে। নিকট ভবিষ্যতেই দেশের অর্থনীতিতে এসব উদ্যোগের ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে বলে আশা করেন তিনি। একই সঙ্গে মোট দেশজ উৎপাদন বা জিডিপি এবং রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন। রাজস্ব আদায় প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, আয়কর খাতে প্রবৃদ্ধি ১৪ শতাংশের বেশি হয়েছে। শুল্ক খাতেও প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে। তবে ভ্যাট আদায়ে কিছুটা কম প্রবৃদ্ধি হয়েছে। প্রতি মাসে ভ্যাট রিটার্ন দেওয়ার নিয়মে ফিরে যাওয়ায় সামনে ভ্যাট আদায় বাড়বে বলে আশা করছেন তিনি। প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে রাজস্ব আদায়ে আরও গতি আসবে বলেও জানান মন্ত্রী।


জনগণের করের অর্থ যথাযথভাবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে আমির খসরু বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের প্রতিটি পয়সার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে হবে। এ কারণে প্রতিটি প্রকল্প ও বিনিয়োগের ক্ষেত্রে সম্ভাব্য মুনাফা বা বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। সুনির্দিষ্ট হিসাব-নিকাশ ও পরিকল্পনা ছাড়া কোনো ব্যয় করা হচ্ছে না বলেও জানান তিনি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের ঋণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটি একটি সুসংহত অর্থনৈতিক কর্মসূচির অংশ। এই কর্মসূচির আওতায় বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে কার্যক্রম চলছে। পাশাপাশি বিভিন্ন বন্ড ও অন্যান্য উৎস থেকেও অর্থায়নের ব্যবস্থা করা হচ্ছে।


মন্ত্রী জানান, আইএমএফের সঙ্গে চলমান কার্যক্রম ও কাঠামোগত বিষয়গুলো নিয়ে একটি কার্যদল কাজ করছে। আগামী জানুয়ারির মধ্যে এসব বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি ও রূপরেখা চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। ঋণ বা সহায়তা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই বলেও জানান তিনি। তিনি আরও বলেন, সরকারের সময়োপযোগী ও বিচক্ষণ পদক্ষেপের মাধ্যমে রাজস্ব আয় এবং সরকারি ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা হবে। এর সুফল শেষ পর্যন্ত দেশের জনগণই ভোগ করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম