ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইনানীতে নলকূপের গর্তে দুই দিন ধরে জ্বলছে আগুন বৈশ্বিক পণ্যের দাম ২৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের আরব দলগুলো ইসরায়েলের নির্বাচন ‘চুরি’ করেছে: নেতানিয়াহুর দল দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা আরও একটি হুথি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সৌদি জোট প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন জুবাইদা রহমানের ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই, সরকার গঠন নিয়ে চরম অনিশ্চয়তা ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। জলবায়ু পরিবর্তন, নিরাপত্তাসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা
  • আপলোড সময় : ২৩ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:১৭ সময়
  • আপডেট সময় : ২৩ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:১৭ সময়
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করবে যুক্তরাষ্ট্র ছবি : সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। জলবায়ু পরিবর্তন, নিরাপত্তাসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়াতে আগ্রহী ওয়াশিংটন। পাশাপাশি বেসরকারি খাতেও অংশীদারিত্ব বাড়াবে দেশটি।

সোমবার (২২ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সহকারী প্রেস সচিব বেদান্ত প্যাটেল।

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকারকে নানামুখী চাপ প্রয়োগের চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। তবে দক্ষ কূটনীতিতে সেসব সামলে নিয়েছে বাংলাদেশ। আর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পর থেকেই দেখা গেছে বৈরী যুক্তরাষ্ট্রের অবস্থান বদলের চেষ্টা। এরইমধ্যে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সরকারের মন্ত্রীদের সঙ্গে দেখা করে সহযোগিতা আরও বাড়ানোর কথা বলেছেন।

এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার কথাই জানালো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের যৌথ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে চায় তারা।

বেদান্ত প্যাটেল জানান, ভবিষ্যতে নিরাপত্তা, জলবায়ুসহ বেশকিছু ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে আমরা বেশকিছু উদ্যোগ নিয়েছি এবং ভবিষ্যতেও নেবো। আমি আগেও বলেছি, গেল বছর বাংলাদেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর ছিল।

প্যাটেল আরও বলেন, জলবায়ু ও নিরাপত্তাসহ বেশকিছু ক্ষেত্রে সহযোগিতার সুযোগ রয়েছে বলে আমরা বিশ্বাস করি। এসবের মাধ্যমে বেসরকারি খাতের সঙ্গেও কাজ করতে পারব, যা দুই দেশের সম্পর্ক গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশের সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন নাশকতাসহ দেশে-বিদেশে নানা অপপ্রচারও চালানো হয়। তবে এসবকে পাত্তা দেয়নি যুক্তরাষ্ট্র। এর আগেও এক বিজ্ঞপ্তিতে নির্বাচিত নতুন সরকারের সঙ্গে কাজ করার কথা জানায় মার্কিন পররাষ্ট্র দফতর।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু