ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তিন বছর পর পাকিস্তানের কোনো মন্ত্রীর ভারত সফর জমি নিয়ে বিরোধে নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে মজুরি বাড়ানোর চাপ তৈরিতে কারখানায় অস্থিরতা, অভিযোগ বিজিএমইএর মিয়ানমারে বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ১২ কেরালা চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’ বরিশালে সামাজিক বনায়নের পাঁচ হাজারের বেশি গাছ উধাও, নীরব কর্তৃপক্ষ হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের উদ্দেশ্য নিয়ে কৌতূহল বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ নিল জাপান

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত কমিটির কাজ শুরু

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চার
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৬ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৬ সময়
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত কমিটির কাজ শুরু
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চার সদস্যের একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ সময় এমপির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই দিন বিকেলে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়ি পরিদর্শন করেন বিরোধী দলের সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল।

এদিকে, বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন নুসরাত তাবাসসুম। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। সংসদ সদস্যের অভিযোগ, বাড়িতে থাকা পরিবারের সদস্য ও অন্যান্য বাসিন্দাদের পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে সেখানে পেট্রোল বোমা ছোড়া হয়েছিল। মামলায় অগ্নিকাণ্ডের কারণে আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা