ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তিন বছর পর পাকিস্তানের কোনো মন্ত্রীর ভারত সফর জমি নিয়ে বিরোধে নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে মজুরি বাড়ানোর চাপ তৈরিতে কারখানায় অস্থিরতা, অভিযোগ বিজিএমইএর মিয়ানমারে বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ১২ কেরালা চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’ বরিশালে সামাজিক বনায়নের পাঁচ হাজারের বেশি গাছ উধাও, নীরব কর্তৃপক্ষ হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের উদ্দেশ্য নিয়ে কৌতূহল বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ নিল জাপান

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন গুলি করে নামানোর দাবি করেছে ইরানের নৌবাহিনী। শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৩৪ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৩৪ সময়
হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন গুলি করে নামানোর দাবি করেছে ইরানের নৌবাহিনী। শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় ও আধাসরকারি বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়। আধাসরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কোস্তাক অঞ্চলের সিরিক উপকূলের কাছে মার্কিন ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। এ ঘটনার প্রমাণ হিসেবে ধ্বংসপ্রাপ্ত ড্রোনটির একটি ছবিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। এদিকে, এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে ইরানের নৌবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, সামুদ্রিক সীমানা ও জাতীয় স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা বিন্দুমাত্র দ্বিধা করবে না।এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সিরিক এলাকায় ইরানের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালায় মার্কিন বাহিনী। এর জবাবে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি রাডার স্থাপনা লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালায় ইরান। ওই রাডার ব্যবস্থাটি বিভিন্ন ধরনের হামলার আগাম সতর্কবার্তা দেওয়ার কাজে ব্যবহৃত হতো।

বাহরাইনে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমেদ ভাহিদি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ওয়াশিংটন নতুন করে কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে তার জবাব হবে ভয়াবহ ও ধ্বংসাত্মক। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের প্রতিক্রিয়া হবে বিধ্বংসী ও যন্ত্রণাদায়ক। অতীতে বারবার পরাজয়ের অভিজ্ঞতা থেকে শত্রুদের শিক্ষা নেওয়া উচিত। তা না হলে তাদের আরও কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।’

সূত্র: আল জাজিরা
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা