ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তিন বছর পর পাকিস্তানের কোনো মন্ত্রীর ভারত সফর জমি নিয়ে বিরোধে নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে মজুরি বাড়ানোর চাপ তৈরিতে কারখানায় অস্থিরতা, অভিযোগ বিজিএমইএর মিয়ানমারে বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ১২ কেরালা চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’ বরিশালে সামাজিক বনায়নের পাঁচ হাজারের বেশি গাছ উধাও, নীরব কর্তৃপক্ষ হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের উদ্দেশ্য নিয়ে কৌতূহল বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ নিল জাপান

যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চিত আফ্রিকার সুন্দরীদের

যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা বিধিনিষেধের কারণে বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসর। ভিসা জটিলতায় আফ্রিকার অন্তত
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৩ সময়
যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চিত আফ্রিকার সুন্দরীদের

যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা বিধিনিষেধের কারণে বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসর। ভিসা জটিলতায় আফ্রিকার অন্তত পাঁচটি দেশের প্রতিনিধিরা প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না। এরই মধ্যে নিজেদের প্রতিনিধিকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে জাম্বিয়া। অন্যদিকে জিম্বাবুয়ে ও দক্ষিণ সুদানের প্রতিনিধিদের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।


বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের অধীনস্থ অঞ্চল পুয়ের্তোরিকোর সান হুয়ানে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত পর্ব। গত ৮ নভেম্বর থেকেই প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা নিবন্ধন ও প্রস্তুতিমূলক কার্যক্রমে যোগ দিতে সেখানে পৌঁছাতে শুরু করেছেন। তবে ভিসা না পাওয়ায় আফ্রিকার কয়েকটি দেশের প্রতিনিধিরা এখনো অপেক্ষায় রয়েছেন।


জিম্বাবুয়ের প্রতিনিধি রোজানা হল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানান, ভিসা পাওয়ার জন্য তারা বারবার চেষ্টা করছেন। এ জন্য গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন তিনি। তবে শুধু তিনি নন, তাঁর অনেক আফ্রিকান সহকর্মীও একই সমস্যার মুখোমুখি হয়েছেন। রোজানার ভিডিওতে মন্তব্য করে দক্ষিণ সুদানের প্রতিনিধিও জানান, ভিসা জটিলতার কারণে প্রতিযোগিতায় অংশগ্রহণের সম্ভাবনা এখন অনেকটাই অনিশ্চিত। তাঁদের ভাষায়, অংশগ্রহণের সম্ভাবনা অর্ধেক-অর্ধেক।


এদিকে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে জাম্বিয়ার প্রতিনিধি পামেলা মুবাঙ্গাকে প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ২৫ বছর বয়সী পেশায় নিবন্ধিত নার্স মুবাঙ্গা গত ৮ অক্টোবর মিস ইউনিভার্স জাম্বিয়া নির্বাচিত হয়েছিলেন। মিস ইউনিভার্স জাম্বিয়ার আয়োজকেরা এক বিবৃতিতে জানিয়েছেন, ব্যক্তিগত সমস্যা, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি কিংবা সাংগঠনিক জটিলতার কারণে পামেলার অংশগ্রহণ বাতিল হয়নি। বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল ভ্রমণ নিষেধাজ্ঞার কারণেই তাঁকে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে হয়েছে। একই ধরনের পরিস্থিতিতে পড়েছে আফ্রিকার অন্তত পাঁচটি দেশ।


প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল ঘোষণা ১০৯৯৮-এর আওতায় আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে থাকা ১৯টি দেশের মধ্যে জিম্বাবুয়েও রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই বিধিনিষেধে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের পর্যটন, শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসাসহ বিভিন্ন ধরনের অভিবাসী ও অনভিবাসী ভিসা পাওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মতো আন্তর্জাতিক আয়োজনেও যুক্তরাষ্ট্রের ভিসানীতির প্রভাব পড়েছে। শেষ পর্যন্ত আফ্রিকার দেশগুলোর কতজন প্রতিনিধি প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন, তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা