ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

ডিমের দামে কারসাজি করায় দুই কোম্পানিকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা

ডিমের দাম অস্বাভাবিক বাড়ানোর অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৩ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)।
  • আপলোড সময় : ২৫ জানুয়ারী ২০২৪, সকাল ৮:৩৪ সময়
  • আপডেট সময় : ২৫ জানুয়ারী ২০২৪, সকাল ৮:৩৪ সময়
ডিমের দামে কারসাজি করায় দুই কোম্পানিকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা ছবি : সংগৃহীত
ডিমের দাম অস্বাভাবিক বাড়ানোর অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৩ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)। গতকাল বুধবার মামলা দুটির রায় প্রকাশ করা হয়। গত সোমবার এ বিষয়ে চূড়ান্ত আদেশ দেয় প্রতিযোগিতা কমিশন।

প্রতিযোগিতা কমিশন বলেছে, পারস্পরিক যোগসাজশে অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়ানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় ডায়মন্ড এগ লিমিটেডকে ২ কোটি ৫০ লাখ টাকা এবং সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। বাজারে কারসাজির মাধ্যমে ডিমের দাম অস্বাভাবিক বাড়ানোর অভিযোগে ২০২২ সালে ১০টি পোলট্রি ফার্ম ও পোলট্রি-সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে করা পৃথক দুই মামলার নিষ্পত্তি করে এই জরিমানা করেছে প্রতিযোগিতা কমিশন।

জানতে চাইলে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, কারসাজির মাধ্যমে ডিম বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুটি প্রতিষ্ঠানকে ৩ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার এ রায় দেওয়া হয়েছে। গতকাল বুধবার এ রায় প্রকাশ হয়েছে। ধাপে ধাপে অন্য মামলাগুলোর রায়ও প্রকাশ করা হবে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তা আদায়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে গত বছরের অক্টোবরে ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর অভিযোগে করা মামলায় কাজী ফার্মস ও সাগুনা ফুডস নামক দুটি প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে ৮ কোটি টাকা জরিমানা করেছিল প্রতিযোগিতা কমিশন।

কমিশন জানায়, ২০২২ সালের আগস্টে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিবেদন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে কমিশনের নবম সভায় অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। অনুসন্ধানে সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডসহ ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাজারে ডিমের বিক্রয়মূল্য অস্বাভাবিকভাবে নির্ধারণ এবং সরবরাহ সীমিত বা নিয়ন্ত্রণ করার অভিযোগের সত্যতা পাওয়া যায়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস