ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের পদযাত্রা ইয়েমেনের অস্থায়ী রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে হুথিরা শেখ হাসিনার বিষয়ে শর্ত নিয়ে ভারতের সঙ্গে কথাই হয়নি: শামা ওবায়েদ পাচার হওয়া অর্থ ফেরাতে লাগতে পারে ৫-১০ বছর গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয় কারিগরি শিক্ষকদের চাকরির বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন জব্দের দাবি ইরানের দিনে ক্রেতা সেজে রেকি, রাতে তালা কেটে আইফোনসহ ৬১ লাখ টাকার মালামাল চুরি

যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি

যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের দেশে প্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৩ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৩ সময়
যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি

যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের দেশে প্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে তথ্যদাতার নাম, পরিচয় ও ফোন নম্বর সম্পূর্ণ গোপন রাখার নিশ্চয়তা দিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি। রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুরে ৪৯ বিজিবির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।


তিনি বলেন, ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের দেশে আসার বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত বিজিবিকে জানাতে হবে। এ ধরনের তথ্য পেলে সঙ্গে সঙ্গেই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ফেরারি আসামিদের অবস্থান বা দেশে প্রবেশের বিষয়ে যারা তথ্য দিয়ে সহায়তা করবেন, তাঁদের ব্যক্তিগত তথ্য ও ফোন নম্বর গোপন রাখা হবে। পাশাপাশি তথ্যদাতাদের জন্য বিজিবির পক্ষ থেকে সম্মানজনক পুরস্কারের ব্যবস্থাও করা হবে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ ঠেকাতে দক্ষিণ-পশ্চিম সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এ লক্ষ্যে যশোরের বেনাপোলসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নতুন করে ২৫ থেকে ৩০টি তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছে।


সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি রাতের নিরাপত্তা জোরদার করতে সার্চলাইট বসানো হচ্ছে। নজরদারিতে ব্যবহার করা হচ্ছে থার্মাল ক্যামেরা ও ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি। পরিস্থিতি অনুযায়ী সড়কে একাধিক স্তরে ব্যারিকেড বসানোর প্রস্তুতিও রয়েছে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক। এদিকে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েনের বিষয়েও তথ্য দেন তিনি। জানান, গত ১০ নভেম্বর থেকে সেখানে বিজিবি দায়িত্ব পালন করছে। যশোর রিজিওন থেকে প্রথমে তিন প্লাটুন পাঠানো হয়। রোববার আরও তিন প্লাটুন পাঠানোয় বর্তমানে গোপালগঞ্জে মোট ছয় প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদক চোরাচালানের দায়ে সৌদিতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

মাদক চোরাচালানের দায়ে সৌদিতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার