ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন

রামদা, চাপাতি ও দেশীয় অস্ত্র হাতে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মহড়া দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। শুধু সড়কে বিক্ষোভ
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৫৯ সময়
  • আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৫৯ সময়
গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন

রামদা, চাপাতি ও দেশীয় অস্ত্র হাতে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মহড়া দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। শুধু সড়কে বিক্ষোভ বা মহড়াই নয়, একই সন্ধ্যায় বিএনপিদলীয় সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন একটি হাসপাতালে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। হাসপাতালের ভেতরে রোগী ও নবজাতক থাকা অবস্থায় এমন হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


বুধবার সন্ধ্যা সোয়া সাতটার পর গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে দেখা যায় তাদের। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিভিন্ন দিক থেকে মোটরসাইকেল নিয়ে আসা ব্যক্তিরা লঞ্চঘাট এলাকায় জড়ো হন। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের নেতৃত্বে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এদিকে সন্ধ্যা সাতটার পর থানাপাড়া এলাকায় অবস্থিত আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত।


প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালানো হয়। চেয়ার-টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছেন হাসপাতালের মালিক সংসদ সদস্য কে এম বাবর। হামলার সময় হাসপাতালে রোগী ভর্তি ছিলেন। এমনকি সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার ঘটনাও ঘটেছিল। হামলা ও আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে স্বজনেরা শিশুদের কোলে নিয়ে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে যান। আগুনের ধোঁয়ায় পুরো ভবন আচ্ছন্ন হয়ে পড়ে। পরে আগুন নেভানো হয়।


কে এম বাবর বলেন, হাসপাতালে রোগী থাকা অবস্থায় হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অন্যদিকে গোপালগঞ্জের মুকসুদপুরে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপির অন্তত পাঁচটি কার্যালয়ে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়সহ কয়েকটি ইউনিয়ন কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে।


এর আগে সকাল থেকেই গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া এবং ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। এসব ঘটনার ছবি ধারণ করতে গিয়ে সাংবাদিকেরাও বাধার মুখে পড়েন। একই দিনে সড়কে অস্ত্রের মহড়া, হাসপাতাল ও রাজনৈতিক কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ