ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে বাতিল হতে পারে প্রার্থিতা চীন-পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ: যুক্তরাষ্ট্রের উদ্বেগ সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে ২০ জনের জন্য নিজ হাতে ভেলপুরি বানালেন সালমান খান জনবল বাড়াতে বড় উদ্যোগ, পুলিশে সৃষ্টি হচ্ছে ১৪ হাজার পদ ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি যেসব শারীরিক সমস্যায় বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’

শান্তি বিঘ্নকারীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, যারা দেশের শান্তি ও শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছে, তাদের
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, বিকাল ৬:১৬ সময়
  • আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৬, বিকাল ৬:১৬ সময়
শান্তি বিঘ্নকারীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, যারা দেশের শান্তি ও শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সবাইকে দৃঢ় অবস্থান নিতে হবে। এ ধরনের লোকের সংখ্যা খুব বেশি নয় বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসে একটি রুদ্ধদ্বার বৈঠক শেষে ঢাকায় ফেরার পথে গাড়িতে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন আইজিপি। তিনি বলেন, ‘যারা শান্তি নষ্ট করে, তাদের বিপক্ষে অবস্থান নিতে হবে; তাদের সংখ্যা বেশি নয়। ব্যাটেলিয়ন, আপনারা দেখেছেন এর আগেও আন্দোলন হয়েছে, পরে তাদের পরিণতি কী হয়েছে।’

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের এই বৈঠকের আয়োজন করা হয়। এতে আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী অংশ নেন। এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে শীর্ষ তিন কর্মকর্তা গোপালগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে কল্যাণ সভায় যোগ দেন। পরে বিকেল ৩টার দিকে সার্কিট হাউসে তাঁদের রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে বিকেল ৪টার দিকে তাঁরা ঢাকার উদ্দেশে গোপালগঞ্জ ত্যাগ করেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়