ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আবারও সাইবার হামলার শিকার এফবিআই, গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডারে অনুপ্রবেশের তদন্ত সার কারখানা ছাড়া শিল্প মন্ত্রণালয়ের সব কারখানা পিপিপিতে বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের প্রতি জাতিসংঘের আহ্বান গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন মৃত্যুর পরও ৭ আমলের সওয়াব যুক্ত হতে থাকে আমলনামায় আল্লাহর কাছে দালালের বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে প্রতারিত বিদেশগামীর চিঠি বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ ইরাকে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিহত ৪ ‘১০০ টাকায়’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে স্লোগান, আটক ছয় কিশোর

সার কারখানা ছাড়া শিল্প মন্ত্রণালয়ের সব কারখানা পিপিপিতে বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা

সার কারখানা ছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীন বাকি সব কারখানা সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় দেওয়ার সিদ্ধান্ত
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, বিকাল ৭:১৪ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, বিকাল ৭:১৪ সময়
সার কারখানা ছাড়া শিল্প মন্ত্রণালয়ের সব কারখানা পিপিপিতে বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা
সার কারখানা ছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীন বাকি সব কারখানা সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রয়োজনীয় নীতিমালা ও বিধিবিধান অনুমোদন সম্পন্ন হলে আগামী বছরের শুরুতেই এ কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। আজ শনিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের এ পরিকল্পনার কথা জানান। মন্ত্রণালয়ের আওতাধীন কারখানাগুলো বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার বিষয়ে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে শিল্পমন্ত্রী বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, সার কারখানাগুলো এ পরিকল্পনার বাইরে থাকবে। বাকি কারখানাগুলোতে বেসরকারি খাতের বিনিয়োগ আকৃষ্ট করা হবে। পিপিপির অধীনে দীর্ঘমেয়াদি ইজারা, রাজস্ব ভাগাভাগি কিংবা মুনাফা ভাগাভাগি—এই তিনটি পদ্ধতির যেকোনো একটির মাধ্যমে কারখানাগুলো বেসরকারি উদ্যোক্তাদের কাছে হস্তান্তর করা হবে। দরপত্র আহ্বান থেকে শুরু করে কারখানা হস্তান্তরের পুরো প্রক্রিয়া শেষ করতে কত সময় লাগতে পারে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দরপত্র প্রক্রিয়া শুরুর পর সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে একটি কারখানা হস্তান্তর করা সম্ভব হবে। এ সময়ের মধ্যে দরপত্র যাচাই-বাছাই, মূল্যায়ন এবং কারিগরি ও আর্থিক সমীক্ষা সম্পন্ন করা হবে। এরপর যোগ্য ও নির্বাচিত উদ্যোক্তার কাছে কারখানার দায়িত্ব দেওয়া হবে।

জামানত ছাড়া ঋণের পরিমাণ বাড়ানোর উদ্যোগ
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য পৃথক ব্যাংক প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে শিল্পমন্ত্রী বলেন, আপাতত সরকারের অগ্রাধিকার হচ্ছে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার মধ্যেই উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করা। তাঁর মতে, ছয় থেকে বারো লাখ টাকার মতো ঋণ নিতে গিয়েও অনেক ক্ষুদ্র উদ্যোক্তাকে ব্যাংকের বিভিন্ন শর্ত পূরণে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে প্রয়োজনীয় জামানত জোগাড় করা তাঁদের জন্য কঠিন। এ সমস্যা সমাধানে জামানতবিহীন ঋণের সীমা বাড়ানোর পরিকল্পনার কথা জানান তিনি। শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) একটি কর্মসূচির আওতায় বর্তমানে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত জামানত ছাড়া ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। ভবিষ্যতে এই ঋণের পরিমাণ বা সীমা বাড়ানো হবে। এ ছাড়া বড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কী ধরনের সহায়তা দেওয়া যেতে পারে, সে বিষয়ে এসএমই ফাউন্ডেশনের বোর্ডের কাছে সুপারিশ চাওয়া হবে বলেও জানান তিনি।

শিল্পমন্ত্রী আরও বলেন, রাজশাহী, পাবনা ও বিভিন্ন আঞ্চলিক কার্যালয় পরিদর্শনের সময় উদ্যোক্তারা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে সনদ নিতে নানা জটিলতার কথা জানিয়েছেন। সনদ গ্রহণের ফি নিয়েও তাঁদের আপত্তি রয়েছে। তিনি জানান, অনেক ক্ষেত্রে আঞ্চলিক কার্যালয়গুলোর নির্দিষ্ট কিছু সনদ দেওয়ার ক্ষমতা না থাকায় উদ্যোক্তাদের ঢাকায় আসতে হয়। এতে তাঁদের সময় ও অর্থ—দুটিই ব্যয় হচ্ছে। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে এবং আগামী দিনে এ বিষয়ে সহজ ও কার্যকর ব্যবস্থা চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন শিল্পমন্ত্রী।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়