ঢাকা | |

জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী

জাল শিক্ষাসনদ ব্যবহার করে যারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, চাকরি নিয়েছেন কিংবা সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন, তাদের জন্য
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৩ সময়
জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী

জাল শিক্ষাসনদ ব্যবহার করে যারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, চাকরি নিয়েছেন কিংবা সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন, তাদের জন্য কঠিন সময় আসছে বলে সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনোভাবেই আর জালিয়াতি লুকিয়ে রাখা যাবে না। জাল সনদ ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।


তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার গুণগত মান ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। সামনে বিশ্বজুড়ে প্রতিযোগিতা আরও বাড়বে। সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও জ্ঞাননির্ভর করে গড়ে তুলতে হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে এসে জ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর করলেই চলবে না, শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।


শিক্ষার পরিবেশ ও পরীক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেও সরকার কাজ করছে বলে জানান তিনি। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার বিষয়েও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, স্কুলগুলোতে ইসলামী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আগামী দিনে যার যার ধর্ম অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।


এ সময় জেলা পুলিশ সুপার বদরুদ্দোজা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জাল সনদ ব্যবহার করে ভর্তি, চাকরি কিংবা সুযোগ-সুবিধা নেওয়া ব্যক্তিদের বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'

'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'